Back to Library
Melancholic

ঘুণে খাওয়া রোদ Ghune Khawa Rod

Artcell

Ghune Khawa Rod lyrics by Artcell (2006). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Release

2006

কণ্ঠশিল্পী
লিংকন
Lyrics

চারটি দেয়াল ক্রমশ
সরে আসে বৃত্তের ভেতরে
কমে আসে আলো,
বস্তুর চারিপাশ এখন নীরব।

রঙ মূলত সাদা কালো
অন্ধকারের ছায়া-অপছায়া বোধ।

অথবা খয়েরী নীল আকাশ
অনেকটা ঘুণে খাওয়া রোদ
লেগে থাকে আকাশের গায়ে
সময়ের রঙহীন ক্যানভাস
আমার জানালায়।

স্বপ্ন এখন এগারো সাতাশ
শুন্যের ওপর দেখ, দেখ দাঁড়ায়
সম্মোহিত শহর
বাতাসের চোখে আজ, চোখে আজ
নেশার উৎকট আলো
রঙ মূলত সাদা কালো
অন্ধকারের ছায়া-অপছায়া বোধ।

অথবা খয়েরী নীল আকাশ
অনেকটা ঘুণে খাওয়া রোদ
লেগে থাকে আকাশের গায়ে
বিবর্ণ সময়ের
জানালায় আজ ঘুণে খাওয়া রোদ

আমার শরীর মানে আমি
ও ছায়া-ছায়া মানে মৃত রোদ
আত্মহুতি দেয় তাদের আলোর যৌবন সারাক্ষণ
মেঘে মেঘে ঢাকা পড়ে
চেনা অচেনা কত মুখ,
ছায়ার শরীর ছায়ায়
বাঁচে আলোর ভয়
জানালায় আজ ঘুণে খাওয়া রোদ।।

Read in Banglish
Chari deyal kromosho sore ase britter bhetore kome ase alo, bostur charipash ekhon nirob. Rong muloto sada kalo ondhokarer chaya-opochaya bodh. Othoba khoyeri nil akash onekta ghune khawa rod lege thake akasher gaye somoyer ronghin canvas amar janalay. Sopno ekhon egaro satash shunner opor dekho, dekho daray sommohito shohor bataser chokhe aj, chokhe aj neshar utkot alo rong muloto sada kalo ondhokarer chaya-opochaya bodh. Othoba khoyeri nil akash onekta ghune khawa rod lege thake akasher gaye biborno somoyer janalay aj ghune khawa rod Amar shorir mane ami o chaya-chaya mane mrito rod atmohuti dey tader alor joubon sarakkhon meghe meghe dhaka pore chena ochena koto mukh, chayar shorir chayar bache alor bhoy janalay aj ghune khawa rod.
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Melancholic

Bhul Jonmo

ভুল জন্ম

Artcell

"আমি জন্মাতে দেখেছি জীবনের সব ভুলগুলো জীবন ভুল না হতে পার, হয়ত সময় ভুল ছিল"

Melancholic

Agranthito Golpo

অগ্রন্থিত গল্প

Artcell

"হারানো সেই দিনগুলো আমার আজও আমায় পিছু ডাকে পুরানো সেই স্মৃতিগুলো অন্ধকারে লুকিয়ে থাকে"

Philosophical

Pathor Bagan

পাথর বাগান

Artcell

"সমাধির বিশাল প্রান্তরে একা জেগে আমাদের তথাকথিত সভ্যতার যীশু ধার করা কবিতার শেওলা মাখা স্মৃতির পাথরে মুখ থুবড়ে পরে থাকে এ মূল্যবোধ"

Hopeful

Shohid Shoroni

শহীদ সরণী

Artcell

"ভোর হোক তোমারও জানালায়, ভোর হোক ধ্বংসস্তূপে, চাপা পড়া শহরে, শহীদ সরণীর পীচঢালা পথে"

Nostalgic

Smriti Sharok

স্মৃতিস্মারক

Artcell

"তোমার ঘরে যত কথায় যত সুরে আমাদের এ গানের শহর শব্দ করে, আলো ভেঙে অন্ধকারের মাঝে ফিরে যেতে"

Melancholic

Tomake

তোমাকে

Artcell

"তোমাকে আলো ভেবে- চোখ চেয়ে থেকেছি আঁধারে নিরব থেকে- ডেকেছি আমার একা নির্জনে।"

Discussion

Public comments for Ghune Khawa Rod are available on the discussion page.

View discussion