হবিগঞ্জের জালালী কইতর
সুনামগঞ্জের কু্রা
সুরমা নদীর গাংচিল আমি
শূন্যে দিলাম উড়া।।
শূন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কৈলত্তার উপর।
তোমরা আমায় চিননি… তোমরা আমায় চিননি
তোমরা আমায় চিন্ছনি।।
হাওরের পানি নাইরে হেথায় নাইরে তাজা মাছ
বিলের বুকে ডানা মেলা, নাইরে হিজল গাছ
বন্ধু নাইরে তাজা মাছ।
তবু নিদহারা নগরের পথে রাইতের দুপুরে
মরমীয়া ভাটিয়ালী আমার গালায় ঝুরে
তোমরা আমায় চিন্ছনি।।
এই সুরে আছেরে বন্ধু অশথ বটের ছায়া
এই সুরে বিছাইয়া দেয়রে শীতল পাটির মায়া
বন্ধু অশথ বটের ছায়া।
এইনা সুরের পালের দোলায়, খুশির হাওয়া বয়
এই সুরের দৌলতে আমি জগৎ করলাম জয়
তোমরা আমায় চিন্ছনি।।
Discussion
Public comments for Habiganjer Jalali Koitor Sunamganjer Kura are available on the discussion page.
View discussion