আলো দেখে কেমন আঁকড়ে ধরি,
তুমিতো সেই জলের ঈশ্বরী,
ডাকতে পাবো হাওয়ার নাম ধরে,
উড়তে থাকা পাতা, সংগোপনে যখন
তোমার হাওয়ার জল,
উড়নচন্ডী একলা পাতার দল,
নিয়ন এবং আলোর অশ্রুপাত,
সহজ জলে ভিজতে থাকা একা,
হাওয়ার নামে তোমার সাথে দেখা,
ঘাসের সাথে কাঁদছে অন্ধরাত,
আমার জন্যে একলা থাকাই শ্রেয়,
তুমি বললে শুনছো হাওয়ার ডাক,
হাওয়া মানে তোমারই নামে নিরব,
ডুবতে থাকা শুন্যে চোখ রাখি,
নিয়ন এবং পাতার পথে আসবে,
আসতে পারো, একলা থাকি……
Discussion
Public comments for Hawar Namey are available on the discussion page.
View discussion