মিথ্যারই বাহনে সওয়ারী এ জীবন
পারবে কি কুয়াশার পথটাকে পেরোতে
যদি না জানা যায়
মিথ্যার পরিচয় কোন সময়
কখনও কি যাবে
সত্যকে চেনা এই জীবনে
আঁধারের রাতজাগা পূজারী এ জীবন
পারবে কি নিশীথের পথটাকে এড়াতে
যদি না কেউ জানে
কালোর কি মানে এই ভুবনে
কখনও কি পাবে
আলোর ঠিকানা এই জীবনে
এ যে এক হেঁয়ালি যার মানে কেউ জানে না
নিয়মহীন এক খেলা যার নেই কোন সীমানা
কে জানে কে জিতে যাবে এই খেলাতে
কে জানে কে হেরে যাবে এই খেলাতে
Discussion
Public comments for Heyali are available on the discussion page.
View discussion