ঈর্ষা Irsha

Tahsan

দূরে তুমি দাঁড়িয়ে
সাগরের জলে পা ভিজিয়ে
কাছে যেতে পারি না
বলতে আজ পারি না
তুমি আমার এখনো

সামনে তুমি দাঁড়িয়ে
কারো হাত জড়িয়ে
হাতটা ধরতে পারি না
কাছে টানতে পারি না

তোমার হাতে আজ অন্য কেউ
সাগরের পাড়ে হাত ধরে দেখছো সূর্যডোবা, আমি নেই
এখনো বৃষ্টি পড়ে তোমার মাঝে, সে বৃষ্টির ফোঁটা আমি নই
জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আকাশে, সেখানে চাঁদটা নেই
এখনো বৃষ্টি পড়ে বৃষ্টিতে ভেজা, আমার পাশে তুমি নেই

সেই তুমি আজ আমার কাছে
আমার স্মৃতি ফিরিয়ে দিতে
আমি আজ কাঁদবো না
হয়তো দু’এক ফোঁটা
তবু বলবো না ভালোবাসি

কোন এক ছোট্ট মিথ্যা
মুছে দিয়েছে সব আমার
আমার দেওয়া ঘড়ির
সময়গুলো মোছেনি

তুমি রক্তাক্ত, আমি অপরাধী
আমার চোখের দিকে তাকিয়ে দেখো কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা আমার কষ্টের গানে ডুবে হায়
জানি ফিরিয়ে নেবার তো কারণ নেই তোমার এই জীবনে
তবুও এখনো তুমি সত্য, এখনো আমার জীবনে

বাংলিশ/Banglish

Dure tumi dariye Sagorer jole pa vijiye Kache jete pari na Bolte aj pari na Tumi amar ekhono Shamne tumi dariye Karo hat joriye Hatta dhorte pari na Kache tante pari na Tomar hate aj onno keu Sagorer pare hat dhore dekhcho surjodoba, ami nei Ekhono bristi pore tomar majhe, she bristir fota ami noi Janalar pashe dariye takiye akashe, shekhane chandta nei Ekhono bristi pore bristite bheja, amar pashe tumi nei Shei tumi aj amar kache Amar sriti firiye dite Ami aj kadbo na Hoyto du-ek fota Tobu bolbo na bhalobashi Kono ek chotto mittha Muche diyeche sob amar Amar dewa ghorir Somoygulo mocheni Tumi roktato, ami oporadhi Amar chokher dike takiye dekho kadchi ami osohay Tomay hariye jibonta amar koster gane dube hay Jani firiye nebar to karon nei tomar ei jibone Tobuo ekhono tumi shotto, ekhono amar jibone

Discussion

Public comments for Irsha are available on the discussion page.

View discussion