সেই পথে চলে যাও যেই পথে সবাই যায়
যেখানে ভাগ্য নির্ধারণের চিন্তা নাই
কেন পড়েই রবে এই ক্ষুদ্র ঠিকানায়
এই রুদ্র পরিবেশে কেন বেড়ে উঠবে
রঙ্গিন স্বপ্ন চোখে… যাত্রা শুরু
পাল তুলে দিয়েছো তুমি নদীর ওপার যাবেই
হাল ধরে বসেছো তুমি নদী পার হবেই
যত সুখ সবই ওপারে
যত সুখ সব কি ওপারে
যা নেবার নিয়ে নাও যা কিছু খুজে পাও
যা দিয়ে গড়বে ভবিষ্যতের আঙ্গিনা
আসবে তুমি ফিরে যখনি সময় পাও
দেশের অবস্থা দেখে একটু করে কাঁদবে
তোমারি চোখের পানি নেবো না আমি
পাল তুলে দিয়েছো তুমি নদীর ওপার যাবেই
হাল ধরে বসেছো তুমি নদী পার হবেই
যত সুখ সবই ওপারে
যত সুখ সব কি ওপারে
তোমারি কথা ভেবে এই দেশ গড়া হয়েছে আমার
আমারি কষ্টার্জিত পরিশ্রমে বাঁধা শেকড়
পিছুটানে ফিরে এসো একা হলেই হয়
আমার দরজা খোলা রবেই চিরতর
পাল তুলে দিয়েছো তুমি নদীর ওপার যাবেই
হাল ধরে বসেছো তুমি নদী পার হবেই
যত সুখ সবই ওপারে
যত সুখ সব কি ওপারে
Discussion
Public comments for Jatra are available on the discussion page.
View discussion