যে বানাইলো রঙুরখানা,
আমি সেথার ধার ধারিনা
এ কথা বললে হবে না।।
রঙুরখানা সবার প্রয়োজন
অস্বীকার করিবে কোনজন
মিছা যে তার সাধন ভজন
কাজে লাগবে না।।
দেহ চলে রঙুরখানার তরে
সত্য সবই ভেবে দেখ না রে
করিতেছ কাম ফকিরে
তা তো মিথ্যা না।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
রঙ্গুরখানার কথা নিয়া
না বুঝিলে আস মিয়া
বুঝাইতে দ্বিধা করি না।।
Discussion
Public comments for Je Banailo Rongurkhana are available on the discussion page.
View discussion