যে সমাধি বেদিটার ঠিক উপরে
ঝুলন্ত গাছটা পড়েছে নুয়ে
ওখানে যে রয়েছে শুয়ে ।
তার ভাগ্যকে আমি ঈর্ষা করি ।।
ফুল নিয়ে আসতে যখন
ভুলে যাবে সব প্রয়োজন
ঐ গাছটা তখন তার ফুল ঝরাবেই
বেদিটা শিশির দিয়ে রাখবে ধুয়ে ।।
চিরদিন রাখবে মনে
এমন সময় কারো নেই
এতো কারো অপরাধ নয়
কালের খেলাই হলো এই ।
এ জীবনে সত্য যেটা
মেনে নিতে দোষ কি সেটা
যত দিন পোহাবে স্মৃতি পুরানো হবে
কে তাকে চিরটা কাল থাকবে ছুঁয়ে ।।
Discussion
Public comments for Je Somadhi Beditar Thik Upore are available on the discussion page.
View discussion