ঝরাপাতা আর ঝড়ে নেভা দীপ যারা
তোমাদের এ পৃথিবীতে
যাহাদের নাম লেখে নাই ইতিহাস।
মোর এই গান খুঁজে ফেরে
সেই নীরব দীর্ঘশ্বাস।।
তোমরা গড়েছ তাদেরই পাঁজরে
সুখের সাতমহল
তোমাদেরই হাতে ঢেলেছে যে
সেই ব্যথাভরা আঁখিজল
নিয়তির একি সকরুণ পরিহাস।।
হায় কে করে বিচার কার।
বিধাতার হাতে ভিক্ষাপাত্ৰ সঁপি
তোমরা যে নিলে কাড়ি—
সুমহান প্রাণদণ্ডের সবটুকু অধিকার।
যাদের রক্তে রাঙা হল ঐ
উদয় অরুণাচল
তোমাদের লাগি নিল যে বিদায়
বেদনায় আঁখিতল
মেটেনি কি হায় তবু তোমাদেরই আকাশ।।
Discussion
Public comments for Jhorapata Ar Jhorer Nebha Deep Jara are available on the discussion page.
View discussion