Back to Library
Socially Conscious

জীবনধারা Jibon Dhara

Warfaze

Jibon Dhara lyrics by Warfaze (1997). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Album
Jibon Dhara
Release

1997

কণ্ঠশিল্পী
সাঞ্জয়
Lyrics

অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কত কিছু ঘটে যায় তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একইভাবে কারও নেই যে কিছু করার

আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা থেকে যায় তার ছায়া

কত আশাতে বারেবারে
বেঁধেছে বুকে এই দেশেরই মানুষ
শত বাধাকে ভেঙ্গেচুরে
মুক্তির নিশানটাকে সামনে তুলে ধরে
বারেবার বারেবার এগিয়ে গেছে তারা

শত ছলনা প্রলোভনে
ভুলেছে মন এই দেশেরই মানুষের
কবে জনতা এক হবে
দৃপ্ত শপথ নিয়ে নতুন সমাজ গড়ে
আরেকবার আরেকবার এগিয়ে যাবে তারা

অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
অর্থহীন কিছু দ্বন্দ্ব যার নেই কোনো দরকার
লক্ষহীন ভবিষ্যৎ সামনে শুধুই অন্ধকার
একইভাবে কেটে যাবে কারও নেই যে কিছু করার

Read in Banglish
Oshohay ek jibondhara charpashe aj amar Rajneetir shikole bandha jibon shobar Koto kichu ghote jay tobu thakte hoy nirbikar Kete jabe ekibhabe karo nei je kichu korar Amari deshe emni jibondhara Bodle jay rajara theke jay tar chaya Koto ashate barebare Bedheche buke ei desheri manush Shoto badhake bhengetchure Muktir nishantake shamne tule dhore Barebar barebar egiye geche tara Shoto cholona prolobhone Bhuletche mon ei desheri manusher Kobe jonota ek hobe Dripto shopoth niye notun shomaj gore Arekbar arekbar egiye jabe tara Oshohay ek jibondhara charpashe aj amar Orthohin kichu dondo jar nei kono dorkar Lokkhohin bhibishyot shamne shudhui ondhokar Ekibhabe kete jabe karo nei je kichu korar

Related songs

More songs you may enjoy.

Philosophical

Ek Ek Dui

এক+এক≠দুই

Warfaze

"এক আর এক – এ দুই যে সত্য শুধুই তোমার আশপাশে বলতে পারো না যে সত্য সৃষ্টির সবখানে"

Melancholic

Emon Dine

এমন দিনে

Warfaze

"সোনালী রোদ হাসে খেলা করে সাগর তীরে রূপালী মেঘগুলি ভেসে চলে আকাশ জুড়ে"

Rebellious

Jonosrot

জনস্রোত

Warfaze

"সবাই বলে, আর তুমিও বলো আর তুমি কি বলো, আর তুমি কি বলো, বলো? যে পথ জনস্রোত করেছে অবরোধ সেই পথ এখনও কি লাগছে ভালো?"

Dreamy

Nil Shopon

নীল স্বপন

Warfaze

"তারা ভরা এই রাত ডাকে আমায় গভীর আকাশে আকাশের ঐ নীল গহীনে স্বপনের নীড়ে"

Inspirational

Purnota

পূর্ণতা

Warfaze

"সেদিন ভোরে, বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে এই শহরে ইটের পাহাড়ে, ছিলনা কেউ যে দেওয়ার প্রেরণা"

Rebellious

Moharaj

মহারাজ

Warfaze

"সমাজ শিখরে আজ তুমি একা তৃপ্ত কামনায় অহমের মায়াজালে সকল ভালোবাসা পদদলিত করে মানবতার যত বন্ধন ছিড়ে ফেলে…"

Discussion

Public comments for Jibon Dhara are available on the discussion page.

View discussion