আজ তুমি শব্দ দিয়ে আঁধার রাতে
আমার নিরবতার ঘুম ভাঙ্গালে
আজ তোমায় নিয়ে যাব মেঘেরই আড়ালে
মেঘদের ছুঁতে পার হাত বাড়ালে
হাত বাড়ালে………
আজ বহু দূরে হেঁটে যাব বলে
নিয়ন আলো হাতে আমি দাঁড়িয়ে
আজ তুমি রোদে ভেজা ভোরের শিশিরে
আমার না ঘুমের স্বপ্ন হয়ে……
আমার থেমে থাকা সব আঁধার চিরে
আমার ভেতরে আজো বৃষ্টি ঝরে(২)
তোমার আঁকা জোছনায় কিছু স্বপ্ন আছে বাকি
জোছনারই গল্প শেষে পাশে রব আমি।(২)
আমার থেমে থাকা সব আঁধার চিরে
আমার ভেতরে আজো বৃষ্টি ঝরে(২)
Discussion
Public comments for Jochonar Pore are available on the discussion page.
View discussion