যদি তুমি আমার হতে
আমি রোজ সকালে তোমায় দিতাম ফুল,
রোজ বিকেলে গান শোনাতাম
রোজ রাতে যে ঘুম পাড়াতাম,
নেড়ে দিতাম তোমার কালো চুল।
তোমায় বড্ড ভালো লাগে
কত প্রশ্ন মনে জাগে,
ভাবতে থাকি করলাম এ কি ভুল।
আমার খুব ইচ্ছে হয়
তোমায় আটকে রাখি আমার মনের খাঁচায়,
গান শুনিয়ে আদর করে
তোমার মত নিঠুর হয়ে,
আমার মত একটুখানি নাচাই।
আমি দুঃখ ভুলে যাই
তোমায় দেখতে যদি পাই,
তুমি রোজ সকালে আমার দেয়া
ফুল পরো মাথায়।
যদি তুমি আমার হতে
আমি রোজ সকালে তোমায় দিতাম ফুল,
রোজ বিকেলে গান শোনাতাম
রোজ রাতে যে ঘুম পাড়াতাম,
নেড়ে দিতাম তোমার কালো চুল,
যদি তুমি আমার হতে।
Discussion
Public comments for Jodi Tumi Amar Hote are available on the discussion page.
View discussion