Back to Library
Mystical

কাজ ভোলাবার কে গো তোরা Kaj Bholabar Ke Go Tora

Rabindranath Tagore

Read Kaj Bholabar Ke Go Tora in Bengali and Banglish transliteration.

Updated

Lyrics

কাজ ভোলাবার কে গো তোরা !
রঙিন সাজে কে যে পাঠায়
কোন্‌ সে ভুবন-মনো-চোরা !

কঠিন পাথর সারে সারে
দেয় পাহারা গুহার দ্বারে,
হাসির ধারায় ডুবিয়ে তারে
ঝরাও রসের সুধা-ঝোরা !

স্বপন-তরীর তোরা নেয়ে
লাগল প্রাণে নেশার হাওয়া,
পাগ্‌লা পরান চলে গেয়ে।

কোন্‌ উদাসীর উপবনে
বাজল বাঁশি ক্ষণে ক্ষণে,
ভুলিয়ে দিল ঈশান কোণে
ঝঞ্ঝা ঘনায় ঘনঘোরা ।

Read in Banglish
Kaj bholabar ke go tora ! Rongin saje ke je pathay Kon se bhubon-mono-chora ! Kothin pathor sare sare Dey pahara guhar dware, Hasir dharay dubiye tare Jhorao roser sudha-jhora ! Swopon-torir tora neye Laglo prane neshar hawa, Pagla poran chole geye. Kon udasir upobone Bajlo bashi khone khone, Bhuliye dilo ishan kone Jhonjha ghonay ghonoghora.

Related songs

More songs you may enjoy.

Heroic

Agroho Mor Odhir Oti

আগ্রহ মোর অধীর অতি

Rabindranath Tagore

"আগ্রহ মোর অধীর অতি- কোথা সে রমনী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা-"

Spiritual

Abhishap Noy Noy

অভিশাপ নয় নয়

Rabindranath Tagore

"অভিশাপ নয় নয়, অভিশাপ নয় নয়- আনছে আমার জন্মান্তর মরণের সিংহদ্বার ওই খুলেছে ।"

Humorous

Abhoy Dao To Boli

অভয় দাও তো বলি

Rabindranath Tagore

"অভয় দাও তো বলি আমার wish কী- একটি ছটাক সোডার জলে পাকী তিন পোয়া হুইস্কি ।।"

Serene

Adhar Shakha Ujol Kori

আঁধার শাখা উজল করি

Rabindranath Tagore

"আঁধার শাখা উজল করি হরিত-পাতা-ঘোমটা পরি বিজন বনে, মালতীবালা, আছিস কেন ফুটিয়া ।।"

Playful

Sadh Kore Keno Sokha Ghotabe Gero

সাধ ক’রে কেন, সখা, ঘটাবে গেরো

Rabindranath Tagore

"সাধ ক’রে কেন, সখা, ঘটাবে গেরো । এই বেলা মানে-মানে ফেরো ফেরো ।"

Resolute

Sakhi Tora Dekhe Ja Ebar Elo Shomoy

সখী তোরা দেখে যা এবার এল সময়

Rabindranath Tagore

"সখী, তোরা দেখে যা এবার এল সময় আর বিলম্ব নয়, নয়, নয়॥ কাছে এল বেলা, মরণ-বাঁচনেরই খেলা, ঘুচিল সংশয়।"

Discussion

Public comments for Kaj Bholabar Ke Go Tora are available on the discussion page.

View discussion