খেলত ন খেলত লোক দেখি লাজ ।
হেরত ন হেরত সহচরী মাঝ ।।
শুন শুন মাধব তোরি দোহাই ।
বড় অপরূপ আজু পেখল রাই ।।
মুখরুচি মনোহর অধর সুরঙ্গ ।
ফুটল বান্দুলি কমলক সঙ্গ ।।
লোচনযুগল ভৃঙ্গ অকার ।
মধু মাতল কিয়ে উড়ই ন পার ।।
ভাঙক ভঙ্গিম থোরি জনু ।
কাজরে সাজল মদন ধনু ।।
ভণই বিদ্যাপতি দোতিক বচনে ।
বিকশল অঙ্গ ন যাওত ধরণে ।।
Discussion
Public comments for Khelata Na Khelata Loka Dekhi Laja are available on the discussion page.
View discussion