কি হেরিলাম গো নদিয়াপুরে
সোনার বরণ গউরচান দেখলে পরান বিদুরে।
তোরা কেউ চাই ওনা গৌরার পানে কি জানি কি জানে
পরান বরশি দিয়া প্ৰেম ডুরেতে টানে।।
ধন দিলাম জন দিলাম কুল দিলাম যাচিয়া
এ নবযৌবন দিলাম গৌর রাঙা পায়।।
এমন সুন্দর গৌর রূপে কাচা সোনা
হৃদয় মাঝে সিদ কাটিয়ে বানাইয়াছে থানা।।
বাউল রাধারমণ বলে মনেতে ভাবিয়া
জাতকুলমান সবই দিলাম গউর রাঙ্গা পায়।।
Discussion
Public comments for Ki Herilam Go Nodiyapure are available on the discussion page.
View discussion