কবর Kobor

Black

অমন আঁধার সিঁড়ি নেমে আসে নীচে
সিমেন্ট মেঝের ওপর চাঁদের চিৎকার
ছায়া পড়ে নীল ছায়া পড়ে লাল
বাতাসের ঘূর্ণিতে মেয়েলি প্রলাপ বলে-
“চিৎকার করে কি চাও তুমি?”
উত্তর নেই, সব চুপচাপ

বাতাসে কাঁপে ঘাস
চাঁদের ইঙ্গিত ওপরে
লাল নীল মেঘ
সামান্য বিস্ময় প্রকাশে
মৃত চিল ও শেষ ডানা
অপরাপর লেনদেন আর সবকিছু শেষ

এসব মুগ্ধ হল কাল্পনিক ডানার উষ্ণতায়
চিৎকার করে বল তুমি
সবশেষে সেই নীল লাল
স্বর্গের অদৃশ্য সিঁড়ি
শেষ রাতে মৃত্যুর পর
মৃত গাছের নীচে- কবর।

বাংলিশ/Banglish

Omon adhar siri neme ase niche Cement mejher opor chander chitkar Chaya pore nil chaya pore lal Bataser ghurnite meyeli prolap bole- “Chitkar kore ki chao tumi?” Uttor nei, sob chupchap Batase kape ghas Chander ingit opore Lal nil megh Samanyo bishmoy prokashe Mrito chil o shesh dana Oporapor lenden ar sobkichu shesh Esob mugdho holo kalponik danar ushnotay Chitkar kore bolo tumi Sobsheshe sei nil lal Sworger odrishyo siri Shesh rate mrityur por Mrito gacher niche- kobor.

Discussion

Public comments for Kobor are available on the discussion page.

View discussion