Back to Library
Existential

কৃত্রিম মানুষ Krittim Manush

Artcell

Krittim Manush lyrics by Artcell (2002). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Album
Onno Shomoy
Release

2002

গীতিকার
সেজান
কণ্ঠশিল্পী
লিংকন
Lyrics

কালো মেঘে ঘেরা পৃথিবীতে
কৈশোর বয়সেই
আমি শিখেছি নিজেকে চিনতে
অন্যের দৃষ্টিতে
যাযাবর আমি পৃথিবীতে
মানুষের রূপ ধরে
আমি দেখেছি মানুষের হাতে
গড়তে দেবতারে
অন্যায় আর অবিচারের
কালিমা বুকে নিয়ে
আকাশ এখানে মাথা তুলে
দাঁড়াতে ভুলে গেছে
সব সকাল রাতেরই মাঝে
বিলীন হয় অবশেষে
মানুষ শুধু বেঁচে থাকে
অন্য মানুষের মাঝে

বিষাক্ত বাতাস চারদিকে
আমাকে আঁকড়ে ধরে
আছে আমার আত্মবিশ্বাস
বাস্তবতার আঘাতে
ভেঙ্গে গেছে স্বপ্নগুলো রাতের অন্ধকারে
চারদিকে এখন শুধু হাহাকার শুনি।

আমাকে ছেড়ে গেছে চলে
আমার অতীত স্মৃতিগুলো
আমার দেহে আছে পড়ে
অপমানের শত চিহ্ন
এখনও আমি আছি বেঁচে
যেন কৃত্রিম মানুষ হয়ে
আমার চারিধারে জ্বলেছে আগুন
আমারই জ্বালানো।

Read in Banglish
Kalo meghe ghera prithibite Koishor boyoshei Ami shikhechi nijeke chinte Onner drishtite Yajabor ami prithibite Manusher rup dhore Ami dekhechi manusher hate Gorte debotare Onnay ar obicharer Kalima buke niye Akash ekhane matha tule Darate bhule geche Sob sokal rateri majhe Bilin hoy obosheshe Manush shudhu benche thake Onno manusher majhe Bishakto batash chardike Amake akre dhore Ache amar attobishwas Bastobotar aghate Bhenge geche swopnogulo rater ondhokare Chardike ekhon shudhu hahakar shuni. Amake chere geche chole Amar otit smritigulo Amar dehe ache pore Opomaner shoto chinnho Ekhono ami achi benche Jeno krittim manush hoye Amar charidhare joleche agun Amari jalano.

Keep exploring

Find more lyrics connected to this song.

Discussion

Public comments for Krittim Manush are available on the discussion page.

View discussion

Related Tracks

Philosophical

Pathor Bagan

পাথর বাগান

Artcell

"সমাধির বিশাল প্রান্তরে একা জেগে আমাদের তথাকথিত সভ্যতার যীশু ধার করা কবিতার শেওলা মাখা স্মৃতির পাথরে মুখ থুবড়ে পরে থাকে এ মূল্যবোধ"

Philosophical

Mukhosh

মুখোশ

Artcell

"মুখোশে আমায় যেমন দেখো পরিচ্ছন্ন তোমার মত মুখোশে আমার শরীর ঢাকা তোমার চোখেও মুখোশ আঁকা"

Melancholic

Onnoshomoy

অন্যসময়

Artcell

"আর্তনাদে হিঁচড়ে পড়ছে বেদনা হৃদয়ের কলুষতার বিষাক্ততা দূষিত করেছে আমায় সমাজের নিত্য চাপে……"

Philosophical

Chilekothar Sepai

চিলেকোঠার সেপাই

Artcell

"যা দেখ যা দেখ না ভাঙ্গে যত অনুভূতি চেনা-অচেনা তোমার অনাগত সম্ভাবনায় জমে ঘুন পোকার আর্তনাদ"

Philosophical

Poth Chola

পথ চলা

Artcell

"আমার পথ চলা আমার পথে যেন বেলা শেষে আকাশ কার মোহে আমার স্বপ্ন আমার সাথে যেন স্বপ্নে ফেরে আসে স্বপ্ন হয়ে"

Melancholic

Lin

লীন

Artcell

"লীন জড়তায়, নীল আকাশে ঝড় বাঁধা পড়ে, ভাঙা মানুষে"