অনেক হারিয়েছি এই জীবনে
তবু আছি কোনমতে টিকে
পৃথিবী চুরি করেছে আমার সব পুণ্য
বোধ জ্ঞান আর নেই হয়ে গেছে শূন্য
চারিদিকে এক এর পর এক হিংসার দেয়াল
ভেঙ্গে দেয়ার শক্তি আমার নেই
অন্ধ বিশ্বাস এক ফাঁসির জোট আমার গলায়
সময় নেই আর ফিরে তাকাবার
লোভেরই আগুন পুড়িয়েছে আমায়
অন্যায়ের বাঁধনে ঘেরা আমি অসহায়
লোভেরই আগুন আজ এনেছে কোথায়
অন্ধকার ভবিষ্যত দেখি জীবনের আয়নায়
আজ আমি একা অতৃপ্ত অসহায়
শত বাসনা আঘাত করে বার বার
অন্ধকারের ভ্রান্ত কামনা
কেড়েছে আমার সব অধিকার
Discussion
Public comments for Lobher Agun are available on the discussion page.
View discussion