ললিতে বিনয় করি বলিগো শ্যাম নাম আর লইও না।
সে বড় কঠিন অতি নিদারুণ নারীবধের ভয় রাখে না।
যেমন কুমারের ফণী ভিতরের অগ্নি বাইরে কেউ দেখে না
হৃদয় চিরিয়া দেখা গো সজনী জল দিলে তবু নিবে না
গোকুল নগরে কেবা না পিরিত করে কার পিরিতে
এতই লাঞ্ছনা
সুজনের পিরিতি বাড়ে নিতিনিতি যেমন সোয়াগেতে
মিশে সোনা
শ্ৰীরাধারমণের বাণী শুন গো সজনী শ্যাম পিরিতে
আমারে চাইল না।।
Discussion
Public comments for Lolite Binoy Kori Boligo Shyam Nam Ar Loio Na are available on the discussion page.
View discussion