মা আমার বড় ভয় হয়েছে।
সেথা জমা ওয়াশীল দাখিল আছে॥
রিপুর বশে চল্লেম আগে, ভাবলেম না কি হবে পাছে।
ঐ যে চিত্রগুপ্ত বড়ই শক্ত, যা করেছি তাই লিখেছে॥
জন্ম-জন্মান্তরের যত, বকেয়া বাকী জের টেনেছে।
যার যেমনি কর্ম তেমনি ফল, কর্মফলের ফল ফলেছে॥
জমায় কমি খরচ বেশি, তরবো কিসে রাজার কাছে।
ঐ যে রামপ্রসাদের মনের মধ্যে কেবল কালীনাম ভরসা আছে॥
Discussion
Public comments for Ma Amar Boro Bhoy Hoyeche are available on the discussion page.
View discussion