Back to Library
Philosophical

মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সে-ই পায় Manushe Manush Biraje

Shah Abdul Karim

Manushe Manush Biraje lyrics by Shah Abdul Karim. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Album

Single

Release

Unknown

কণ্ঠশিল্পী
শাহ আব্দুল করিম
ধরণ
বাউল
Lyrics

মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সে-ই পায়
পাওয়ার পথে গেলে পরে অনায়াসে পাওয়া যায় ॥

অনেকে পেয়েছে যারে কেন পাব না তারে
দেখ নিজে বিচার করে পাওয়া যায় না কোন কথায় ॥

খুঁজলে পরে পাবে দেখা সে যে কাঙালের সখা
দয়াল বলে নামটি লেখা রয়েছে লতায় পাতায় ॥

চিনে নেও আপনারে দূরে যেতে হবে না রে
পাওয়া যাবে আপন ঘরে বলছেন নবি মোস্তফায় ॥

কোরানে প্রমাণ দিতেছে শা-রগ হতে আরও কাছে
আবদুল করিম আশায় আছে, তিলেক দরশন চায় ॥

Read in Banglish
Manushe manush biraje khoje je jon sei paay Pawar pothe gele pore onayase pawa jay. Oneke peyeche jare keno pabo na tare Dekh nije bichar kore pawa jay na kon kothay. Khunjle pore pabe dekha se je kangaler sokha Doyal bole namti lekha royeche lotay patay. Chine neo apnare dure jete hobe na re Pawa jabe apon ghore bolchen nobi mostofay. Korane proman diteche sha-rog hote aro kache Abdul Karim ashay ache, tilek doroshon chay.

Related songs

More songs you may enjoy.

Spiritual

Nao Jeno Gange Dobe Na

নাও যেন গাঙে ডোবে না

Shah Abdul Karim

"নাও যেন গাঙে ডোবে না ওরে মাঝি খবরদার খবরদার হুঁশিয়ার আছে ছয় ডাকাইতের অত্যাচার ॥"

Mystical

Air Condition Machine Ache Mayer Kache

এয়ার কন্ডিশন মেশিন আছে মায়ের কাছে

Shah Abdul Karim

"এয়ার কন্ডিশন মেশিন আছে মায়ের কাছে মাইয়ায় কেউরে হাসায় কেউরে কাঁদায়"

Mystical

Age Baidyar Songo Na Kore Kalsapini Dhorte Gelam

আগে বাইদ্যার সঙ্গ না করে কালসাপিনী ধরতে গেলাম

Shah Abdul Karim

"আগে বাইদ্যার সঙ্গ না করে কালসাপিনী ধরতে গেলাম সাহসের জোরে ফণা ধরলো ছোবল মারলো"

Devotional

Dakle Doya Koro Bole

ডাকলে দয়া করো বলে

Shah Abdul Karim

"ডাকলে দয়া করো বলে সকলের জানা তাই তো এত ডাকাডাকি সবাই চায় তোমার করুণা ॥"

Devotional

Hat Bandhibo Pao Bandhibo Mon Bandhibo Kemone

হাত বান্ধিব পাও বান্ধিব মন বান্ধিব কেমনে

Shah Abdul Karim

"হাত বান্ধিব পাও বান্ধিব মন বান্ধিব কেমনে তোমরা যে বুঝাও গো সখি মনে কি মানে ॥"

Devotional

Lailaha Illallah Mohammad Rasulullah Namer Mala Jopo Na

লাইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুলুল্লাহ নামের মালা জপ না

Shah Abdul Karim

"লাইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুলুল্লাহ নামের মালা জপ না ঐ নাম করো সার, ঘুচিবে আঁধার সময় গেলে আর হবে না ॥"

Discussion

Public comments for Manushe Manush Biraje are available on the discussion page.

View discussion