Back to Library
Devotional

মাতা যায় মহাদেবী সতী (আত্মপরিচয়) Mata Jay Mahadevi Sati (Atmaparichay)

Ghanaram Chakravarty

Read Mata Jay Mahadevi Sati (Atmaparichay) in Bengali and Banglish transliteration, from Dharmamangal.

Updated

Lyrics

মাতা যায় মহাদেবী সতী সাধ্বী সীতা
কবি কান্ত শান্ত দান্ত গৌরীকান্ত পিতা।
প্রভু যার কৌশল্যানন্দন কৃপাবান্
ঘনরাম কবিরত্ন মধুরস গান॥ …

শ্রীরাম দাসের দাস দ্বিজ ঘনরাম
কবিরত্ন ভণে প্রভু পুর মনসকাম।
শ্রীরাম পূর্বকে প্রভু গোপাল গোবিন্দে
তথাপি শ্রীরামকৃষ্ণ রাখিবে আনন্দে।

জগৎ জানিল রায় ধার্মিক সুধীর
মহারাজা পূণ্যবন্ত নিষ্পাপ শরীর।
জগৎ রায় পূণ্যবন্ত পূণ্যের প্রভায়
মহারাজ চক্রবর্তী কীর্তিচন্দ্র রায়।

আশীর্ব্বাদ করি তায় বসিয়া বিরামে
কইয়ড় পরগণা বাটি কৃষ্ণপুর গ্রামে।
শ্রীরামের পাদপদ্মে প্রণতি প্রার্থনা
নাথ নিবারিও মোর যমের যন্ত্রণা।

রাজার মঙ্গল চিন্তি দেশের কল্যাণ
দ্বিজ ঘন্রাম কবিরত্ন রস গান॥

সঙ্গীত আরম্ভকাল নাইক স্মরণ
শুন তবে যে কালে হইল সমাপন।
শক লিখে রামগুণ রস সুধাকর
মার্গকাদ্য আংশে হংস ভার্গব বাসর।
সুলক্ষ বলক্ষপক্ষ তৃতীয়াখ্যা তিমি
যাম সংখ্য দিনে সাঙ্গ সঙ্গীতের পুথি॥

Read in Banglish
Mata jay mahadevi sati sadhvi sita Kobi kanto shanto danto gourikanto pita. Probhu jar koushalyanondon kripaban Ghonoram kobiratno modhurosh gan.. . . Shriram dasher dash dwijo ghonoram Kobiratno bhone probhu puro monoshokam. Shriram purboke probhu gopal gobinde Tothapi shriramkrishno rakhibe anonde. Jogot janilo ray dharmik sudhir Moharaja punyobonto nishpap shorir. Jogot ray punyobonto punyer probhay Moharaj chokroborti kirtichondro ray. Ashirbad kori tay bosiya birame Koiyor porogona bati krishnopur grame. Shriramer padopodme pronoti prarthona Nath nibario mor jomer jontrona. Rajar mongol chinti desher kolyano Dwijo ghonoram kobiratno rosh gan॥ Sangeet arombhokal naiko smoron Shuno tobe je kale hoilo somapon. Shok likhe ramguno rosh sudhakor Margokadyo angshe hongsho bhargobo bashor. Suloksho bolokshopoksho tritiyakhya timi Jam sonkhyo dine sango sangeeter puthi॥

Related songs

More songs you may enjoy.

Melancholic

Amar Gaye Joto Dukkhu Soy

আমার গায়ে যত দুঃখ সয়

Bari Siddiqui

"আমার গায়ে যত দুঃখ সয় বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়।। নিঠুর বন্ধু রে, বলেছিলে আমার হবে মন দিয়াছি এই ভেবে"

Nostalgic

Aro Ekbar Cholo Fire Jai

আরো একবার চলো ফিরে যাই

Fossils

"এতটা পথ পেরিয়ে এসেছি তবু দু’জনে যেনো হয়ে গেছি আরো অচেনা স্বপ্নেরা তবু খুজে যায়, জীবনের শেষ সীমানায়"

Whimsical

Ayna Ayna

আয়না আয়না

Joler Gaan

"আয়না আয়না … এখানে তুমি আমি, প্রথমবার পরিচয় – এবার কাহিনী।"

Nostalgic

Baula Batas

বাউলা বাতাস

Joler Gaan

"বাউলা বাতাস আউলা চুলে লাগলো দোলা গান ধরেছে পথের ধারে আত্মভোলা। সে গানে সুর থাকেনা লয় থাকেনা এমন সে গান—"

Dark

Bishakto Manush

বিষাক্ত মানুষ

Rupam Islam

"সে চেনালো, আমাকে এ শহরের, অলিগলি সে পাঠাল, উপহার একটা চক্রব্যূহ,"

Nostalgic

Bokul Phool

বকুল ফুল

Joler Gaan

"বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি"

Discussion

Public comments for Mata Jay Mahadevi Sati (Atmaparichay) are available on the discussion page.

View discussion