ময়নামতীর পথের ধারে দেখা হয়েছিল Maynamatir Pother Dhare Dekha Hoyechilo

ময়নামতীর পথের ধারে দেখা হয়েছিল
আরে না না না,
তেপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল
দেখা হয়েছিল তবু, না দেখা যে ছিল ভাল, দেখা হয়েছিল |

কাজলাদিঘির ঘাটের ধারে দাঁড়িয়েছিলে অন্ধকারে—
কেন গো উঁ ?
জল আনিতে কলসি কাঁখে
আসবে তুমি বলেছিলে |
কে বলেছিল কে ?
ঐ বামুনপাড়ার ছেলের সনে কথা হয়েছিল |

কাল বোশেখীর ঘূর্ণী ঝড়ে হিজলবনে ছিলে পড়ে—
কেন এ্যাঁ কার জন্যে !
হাটের শেষে বনের পথে ফিরবে তুমি বলেছিলে |
কে গো আমার এমন বন্ধুটি কে ?
তোমারই এক সতিন সনে কথা হয়েছিল |

বাংলিশ/Banglish

Maynamatir pother dhare dekha hoyechilo Are na na na, Tepantorer mather pore dekha hoyechilo Dekha hoyechilo tobu, na dekha je chilo bhalo, dekha hoyechilo | Kajladighir ghater dhare dariyechile ondhokare— Keno go un ? Jol anite kolsi kakhe Asbe tumi bolechile | Ke bolechilo ke ? Oi bamunparar cheler sone kotha hoyechilo | Kal boshekhir ghurni jhore hijolbone chile pore— Keno eya kar jonnye ! Hater sheshe boner pothe phirbe tumi bolechile | Ke go amar emon bondhuti ke ? Tomari ek sotin sone kotha hoyechilo |

Discussion

Public comments for Maynamatir Pother Dhare Dekha Hoyechilo are available on the discussion page.

View discussion