মম রুদ্ধমুকুলদলে এসো সৌরভ-অমৃতে,
মম অখ্যাততিমিরতলে এসো গৌরবনিশীথে॥
এই মূল্যহারা মম শুক্তি, এসো মুক্তাকণায় তুমি মুক্তি—
মম মৌনী বীণার তারে এসো সঙ্গীতে॥
নব অরুণের এসো আহ্বান,
চিররজনীর হোক অবসান— এসো।
এসো শুভস্মিত শুকতারায়, এসো শিশির-অশ্রুধারায়,
সিন্দুর পরাও উষারে তব রশ্মিতে॥
Discussion
Public comments for Momo Ruddhomukulodole Eso Souravomrite are available on the discussion page.
View discussion