মনরঙের আঁচড় Mon Ronger Achor

বয়ে যায় সময় একেলা দূরে
থেমে যাই ভেবে তোমায়
রয়ে যায় মনরঙের সেই আঁচড়
তোমারই নাম লেখায়
দখিনা সে হাওয়া
বলে মন জানালায়
নাম না জানা কোনও
পর্দা ওড়া মায়ায়

তোমার মনের ওই পথে
নেবে কি আমায় ডেকে
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো তোমার থেকে

থেকে যাও এই আবেগে
হৃদয় আবছা আলোয়
কিছু লিখুক অকারণ
ভেজামেঘ বালুস্রোতে
রাত শিশির কালোয়
খুঁজুক ভোরের মন

আর আমার চোখে
ঘুম নামের কল্পনায়
তবে নেমে আসো
কোনও নতুন বোনা কথায়

তোমার মনের ওই পথে
নেবে কি আমায় ডেকে
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো তোমার থেকে

বাংলিশ/Banglish

Boye jaay shomoy ekela dure Theme jai bhebe tomay Roye jaay monronger sei achor Tomari naam lekhay Dokhina se hawa Bole mon janalay Naam na jana kono Porda ora mayay Tomar moner oi pothe Nebe ki amay deke Norom rod alo chuye Chaya hobo tomar theke Theke jao ei abege Hridoy abcha aloy Kichu likhuk okaron Veja-megh balusrote Rat sishir kaloy Khujuk bhorer mon Ar amar chokhe Ghum namer kolponay Tobe neme asho Kono notun bona kothay Tomar moner oi pothe Nebe ki amay deke Norom rod alo chuye Chaya hobo tomar theke

Discussion

Public comments for Mon Ronger Achor are available on the discussion page.

View discussion