Back to Library
Melancholic

মৃত্যুছায়া Mrittu Chaya

Nemesis

Mrittu Chaya lyrics by Nemesis (2005). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Album
Onneshon
Release

2005

গীতিকার
অপু
কণ্ঠশিল্পী
জোহাদ
ধরণ
আধুনিক
Lyrics

আমার পৃথিবী আজ হারিয়ে গেছে
ক্লান্ত বিষণ্ণতার মাঝে
চেতনায় স্বপ্নগুলো সব মিলিয়ে
চলেছি নিয়মভাঙ্গার পথে।

ভাবি দুঃখগুলো দেব বিলিয়ে
দূর বহুদূরে গ্রহান্তরে
চেয়ে দেখি ভাবনাগুলো
শেষ প্রান্তরে
জানিনা পারবো কিনা
কভু পেরোতে
আমার এই, আমার
এই কি শেষ ভাবনা?

মহাকালের দ্বারে দাঁড়িয়ে
ভাবি দুঃখগুলো দেব বিলিয়ে
ফেলে যাই এ নিথর দেহ,
বস্তুময় পৃথিবীতে
ছুটে যাই সেই আলোর পানে,
যেথা গেলে মুক্তি মেলে
সৃষ্টি আর স্রষ্টা যেন
হঠাৎ করে মিথ্যে হয়
আলো আর আঁধারের মাঝে
সব কিছুই স্বপ্নময়
আলো আর আঁধারে
আমি কোথায়
অজানা ভয়ে আমার স্বপ্ন
ভেঙে যায়।

Read in Banglish
Amar prithibi aaj hariye geche Klanto bishonnotar majhe Chetonay shopnogulo shob miliye Cholechi niyombhangar pothe. Bhabi dukkhogulo debo biliye Dur bohudure grohantore Cheye dekhi bhabnagulo Shesh prantore Janina parbo kina Kobhu perote Amar ei, amar Ei ki shesh bhabna? Mohakaler dware dariye Bhabi dukkhogulo debo biliye Phele jai e nithor deho, Bostumoy prithibite Chute jai shei alor pane, Jetha gele mukti mele Srishti aar sroshta jeno Hothat kore mithye hoy Alo aar adharer majhe Shob kichui shopnomoy Alo aar adhare Ami kothay Ojana bhoye amar shopno Bhenge jay.
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Melancholic

Nei Somadhan

নেই সমাধান

Nemesis

"সাগরের ঐ ঢেউয়ের সুরে, আকাশের ঐ মেঘের গান হেটে চলে সে বরষায় ভিজে, অভিমান বুকে নিয়ে"

Melancholic

Obocheton

অবচেতন

Nemesis

"বিনিদ্র প্রহর আমি হতাশায় যাচ্ছি একা কোন অজানায় পেছনে ফেলে সব স্মৃতিগুলো আমি অজানায়"

Reflective

Shopno Chobi

স্বপ্নছবি

Nemesis

"আমার মনে আছে যে এক স্বপ্নময় পৃথিবী যেখানে’তে মানবতার সুখের আলো দেখি এ মনের গভীরে থাকা এ কল্পনা"

Melancholic

Kolporajjo

কল্পরাজ্য

Nemesis

"ছূটে যায় আবার সে দিগন্তে ফেলে যায় কোথায় আবার কিসের ইশারায় যাক তবে শুন্যতা ফেলে যায়"

Melancholic

O-Boshobash

অ-বসবাস

Nemesis

"পেছনে সরে দাঁড়াও চোখ বন্ধ করে তাকাও দেহের মাঝে অবশ হয়ে ছায়া শুকনো পাতারি মায়া"

Melancholic

Tumi, Ami O Bhor

তুমি, আমি ও ভোর

Nemesis

"এ কেমন দিন কাটছে মেঘের খেলা দেখিনি কতদিন, ঘরে বসে গৃহবন্দি সময় অনিময়ে কাঁপছে।"

Discussion

Public comments for Mrittu Chaya are available on the discussion page.

View discussion