Back to Library
Devotional

নব বৃন্দাবন নবীন তরুগণ Naba Brindaban Nabin Tarugan

Vidyapati

Naba Brindaban Nabin Tarugan lyrics by Vidyapati. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

নব বৃন্দাবন, নবীন তরুগণ,
নব নব বিকশিত ফুল।
নবীন বসন্ত নবীন মলয়ানিল
মাতল নব অলিকুল।

বিহরই নওল কিশোর।
কালিন্দী-পুলিন-কুঞ্জ নব শোভন,
নব নব প্রেম বিভোর।

নবীন রসাল-মুকুল মধুমাতিয়া
নব কোকিলকুল গায়।
নব যুবতীগণ চিত উময়তাই
নব রসে কাননে ধায়।

নব যুবরাজ নবীন নব নাগরী
মিলয়ে নব নব ভাতি।
নিতি নিতি ঐছন নব নব খেলন
বিদ্যাপতি মতি মাতি।

Read in Banglish
Naba Brindabana, nabina tarugana, naba naba bikashita phula. Nabina basanta nabina malayanila matala naba alikula. Biharai naola kishora. Kalindi-pulina-kunja naba shobhana, naba naba prema bibhora. Nabina rasala-mukula madhumatiya naba kokilakula gaya. Naba jubatigana chita umayatai naba rase kanane dhaya. Naba jubaraja nabina naba nagari milaye naba naba bhati. Niti niti aichhana naba naba khelana Bidyapati mati mati.

Related songs

More songs you may enjoy.

Devotional

Hathak Darpan Mathak Phul

হাথক দরপণ মাথক ফুল

Vidyapati

"হাথক দরপণ মাথক ফুল | নয়নক অঞ্জন মুখক তাম্বুল ||"

Poetic

Shaishab Yauban Duhu Mili Gela

শৈশব যৌবন দুহু মিলি গেল

Vidyapati

"শৈশব যৌবন দুহু মিলি গেল । শ্রবণক পথ দুহু লোচন লেল ।।"

Romantic

Shaishob Joubon Doroshon Bhel

শৈশব যৌবন দরশন ভেল

Vidyapati

"শৈশব যৌবন দরশন ভেল । দুহু দল বলে দন্দ পরি গেল ।। কবহু বান্ধয়ে কচ কবহু বিথারি । কবহু ঝাঁপয়ে অঙ্গ কবহু উঘারি ।।"

Devotional

Madhab Bahut Minati Kari Toy

মাধব বহুত মিনতি করি তোয়

Vidyapati

"মাধব বহুত মিনতি করি তোয় | দেই তুলসী তিল দেহ সমপিল দয়া জনু ছোড়বি মোয় ||"

Devotional

Madhu Ritu Madhukara Panti

মধু ঋতু মধুকর পাঁতি

Vidyapati

"মধু ঋতু, মধুকর পাঁতি; মধুর-কুসুম-মধু-মাতি। মধুর বৃন্দাবন মাঝ, মধুর मधुर রসরাজ।"

Devotional

Dekho Dekho Radharup Apar

দেখ দেখ রাধারূপ অপার

Vidyapati

"(বন্দনা) দেখ দেখ রাধারূপ অপার। অপরূপ কে বিধি আনি মিলাওল ক্ষিতিতলে লাবণি সার।। ১ ।।"

Discussion

Public comments for Naba Brindaban Nabin Tarugan are available on the discussion page.

View discussion