নামাজ পড়ো আল্লাহ পানে চাইয়া
কোন দিকেতে আল্লাহ থাকেন
দেখ মন ভাবিয়া রে।।
সর্বদিকেই আল্লাহর আবাস
কোন দিকে মন মুখ ফিরাস
আল্লাহ তায়ালা হয় না নারাজ
যেথা পানে রও ফিরিয়া রে।।
বলো কেবল আল্লাহ আল্লাহ
করো রে মন ফানা ফিল্লা
একমনেতে পড়ো নামাজ
আল্লাজির নাম লহিয়া রে।।
ভাবিয়া নাঈমে বলে
জ্ঞানচক্ষু দাও খুলে
হৃদে জায়নামাজ বিচালে
অন্তরে লও নামাজ পড়িয়া রে।।
Discussion
Public comments for Namaj Poro Allah Pane Chaiya are available on the discussion page.
View discussion