নিন্দার কাঁটা যদি না বিঁধিল গাঁয়ে
প্রেমের কী স্বাদ আছে বলো
আঁধার না থাকে যদি কী হবে আলোর
প্রেমের কি স্বাদ আছে বলো
বাঁশি ডেকে বলে যমুনাকে
অপবাদ যতই আসুক
রাই কি কখনও ঘরে থাকে
কলঙ্ক না লাগে যদি
ভালোবেসে লাগে কী ভালো
হৃদয়ের যমুনাকে জানি
লাজ-ভয় সুনীল জলে
ধুয়ে যাবে যত কানাকানি
ফুলের মুখে কান দিয়ে
বিনোদিনী কূল খুঁজে নিল
Discussion
Public comments for Nindar Kanta Jodi Na Bidilo Gaye are available on the discussion page.
View discussion