Back to Library
Melancholic

নির্বাসন Nirbashon

Nemesis

Nirbashon lyrics by Nemesis (2011). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Release

2011

গীতিকার
জোহাদ, রায়িন
কণ্ঠশিল্পী
জোহাদ
Lyrics

এতদিন এর পরেও যে তুমি আসবে
কখন কোথায় কার সাথে ও কিভাবে
তোমার জায়গা নেই এখানে তবুও দেখব
তোমার রঙে এই জায়গা ভেসে উঠেছে

তোমার জন্যে
সবাই সুখে

অযথা ক্ষোভ রাখা পরে থাকা
মনেরই মাঝে
আসবে আর কবে বাস্তবতা
সহসা ভোর ওঠা মোহ কাটা
মহাত্মার সাঁজে
আসবে আবীর ভাবে অস্থিরতা

তুমি আসবে বলে তাই প্রতিক্ষণেই
আছে সবাই মখরিত তোমারি গানে
আমি শুধুই শুনে যাই অবিরামে
রঙিন তুলোয় মেঘের দৃষ্টি ছুঁয়ে থাকে

তোমার সনে
কতজলে

অযথা ক্ষোভ রাখা পরে থাকা
মনেরই মাঝে
আসবে আর কবে বাস্তবতা
সহসা ভোর ওঠা মোহ কাটা
মহাত্মার সাঁজে
আসবে আবীর ভাবে অস্থিরতা

মন এর গভীরে আমি
ভেঙে চলেছি সবি
নতুন সুরে ভাবি
আশা সব দূরে চলে যায়
হতাশা আমায় খুঁজে পায়
অসহায় কল্পনায় কোথায় তুমি

তোমারি কল্পনায় রয়েছি অযথায়
অপেক্ষার প্রহরে ছেঁড়া স্বপ্ন বুনে যায়
অসম্ভবের রেখাপটে সাদা গানের নতুন সুর
হাত বাড়ানো তোমার দিকে আজ

Read in Banglish
Etodin er poreo je tumi ashbe Kokon kothay kar sathe o kibhabe Tomar jayga nei ekhane tobuo dekhbo Tomar ronge ei jayga bheshe utheche Tomar jonnye Shobai shukhe Ojyotha khobh rakha pore thaka Moneri majhe Ashbe ar kobe bastobota Shohosa bhor otha moho kata Mohatmar saanje Ashbe abir bhabe osthirota Tumi ashbe bole tai protikkhonei Ache shobai mokhorito tomari gaane Ami shudhui shune jai obirame Rongin tuloy megher drishti chuye thake Tomar shone Koto jole Ojyotha khobh rakha pore thaka Moneri majhe Ashbe ar kobe bastobota Shohosa bhor otha moho kata Mohatmar saanje Ashbe abir bhabe osthirota Mon er gobhire ami Bhenge cholechi shobi Notun shure bhabi Asha shob dure chole jay Hotasha amay khuje pay Oshohay kolponay kothay tumi Tomari kolponay royechi ojyothay Opekkhar prohore chera shopno bune jay Oshombhober rekhapote shada ganer notun sur Hat barano tomar dike aj

Related songs

More songs you may enjoy.

Reflective

Biborno Sroshtha

বিবর্ণ স্রষ্টা

Nemesis

"পেরিয়ে বহুদূর, আজ আমি আলোয় পেছনে ফেলে সব, বিষণ্ণ প্রলয় পেয়েছি নতুন সুর, বিবর্ণ গানে দেখেছি স্বপ্ন আবার, আচ্ছন্ন মনে"

Melancholic

Kobe

কবে

Nemesis

"কত কথা ঝরে ছিল এই পথে তবে এত কথা দিয়ে কি হবে যদি নাই দেখি এই পথ চলে যদি নাই থাকি তোমারি হয়ে"

Melancholic

Sesh Gaan

শেষ গান

Nemesis

"চাঁদের দড়ি দিয়ে বেয়ে উঠি তারই আলো দিয়ে তোমায় খুঁজি খুঁজতে গিয়ে আমায় আমি ভুলি তবে তমায় পেয়ে আমি সুর তুলি"

Melancholic

Na Ghumder Gan

না'ঘুমদের গান

Nemesis

"আজ আর নয়তো কোনো গান নয়তো কবিতা স্তব্ধতার অরণ্যে ঘুম আসে না চোখে"

Contemplative

Tritio Jatra

তৃতীয় যাত্রা

Nemesis

"শক্ত মুঠো করে রেখেছ পিছে হাটার হাল ধরে বসেছ কত স্বপ্ন কত প্রশ্ন অন্ধ মায়ায় তার সবি চেয়েছ"

Melancholic

Gone

গন

Nemesis

"স্লিপ ফলস টু হার ফিট ইন দিস নাইট শি রিট্রিটস ওয়েটিং ইন হার লাইনস ইন দ্য শ্যাডোজ অব পেইনফুল ট্রিটস"

Discussion

Public comments for Nirbashon are available on the discussion page.

View discussion