ওই মন ছুঁয়ে, এক চাঁদ থাকে
যার সবটুকু, আমি আলো,
সারারাত ভোর জলে জলে
এই প্রাণ খুলে, বাসি ভালো।
আকাশটাকে ভেবে নীল খাতা
তোমার নামে লেখা সব পাতা,
এই বুকে ভরসায় রাখো মাথা
মুছে দেবো যত আছে ব্যথা।
ওই মন ছুঁয়ে, এক চাঁদ থাকে
যার সবটুকু, আমি আলো,
সারারাত ভোর জলে জলে
এই প্রাণ খুলে, বাসি ভালো..
ও.. ও..
পায়ে পায়ে এই পথ হয়ে যাবো
যে পথের তো নেই নিশানা,
কত দূর গেলে পাবো বলো
তোমার মনের সীমানা?
চোখ জুড়ে কথা হয় ধ্রুবতারা
ভালোবাসে ছুঁয়ে থাকে যারা।
আকাশটাকে ভেবে নীল খাতা
তোমার নামে লেখা সব পাতা,
এই বুকে ভরসায় রাখো মাথা
মুছে দেবো যত আছে ব্যথা।
হয়ে যাও যদি তীর হারা
এ হৃদয় চির ঠিকানা,
কোনোদিন হলে দূরগামী
ভুলেও হবে না অজানা।
এই বুকে ভরসায় রাখো মাথা
মুছে দেবো যত আছে ব্যথা ..
ওই মন ছুঁয়ে, এক চাঁদ থাকে
যার সবটুকু, আমি আলো,
সারারাত ভোর জলে জলে
এই প্রাণ খুলে, বাসি ভালো।
Discussion
Public comments for Nishana are available on the discussion page.
View discussion