ও আমার এই বাংলা ভাষা O Amar Ei Bangla Vasha

ও আমার এই বাংলা ভাষা
এই আমার দুখ-ভুলানো বুক-জুড়ানো
লক্ষ মনের লক্ষ আশা

এই ভাষাতেই স্বপ্ন দেখি
এই ভাষাতেই লিখন লিখি রে
এই ভাষাতেই মা-কে ডাকি
জানাই প্রাণের ভালোবাসা

এই ভাষাতেই দোয়েল-কোয়েল সবুজ বনের পাখি
হাজার কথার কাকলিতে নিত্য ওঠে ডাকি

এই ভাষাতেই মায়ের মুখে
রূপকথা-গান শুনি সুখে রে
আহা এই ভাষাতেই শিল্পী-কবি
সবার কাঁদা সবার হাসা

বাংলিশ/Banglish

O amar ei Bangla vasha Ei amar dukh-bhulano buk-jurano Lokkho moner lokkho asha Ei bhashatei swopno dekhi Ei bhashatei likhon likhi re Ei bhashatei ma-ke daki Janai praner bhalobasha Ei bhashatei doyel-koyel sobuj boner pakhi Hajar kothar kakolite nityo othe daki Ei bhashatei mayer mukhe Rupkotha-gan shuni sukhe re Aha ei bhashatei shilpi-kobi Sobar kanda sobar hasa

Discussion

Public comments for O Amar Ei Bangla Vasha are available on the discussion page.

View discussion