ও পরানের পাখিরে দিলি তুই ফাঁকিরে
শূণ্য করলি খাঁচাটা
তোরে ছাড়া আন্ধারে কি করে থাকিরে
বুঝলিনা মনের জ্বালাটা।।
চুপি চুপি আজো শুনি তোর সে মধুর সুর
কান পাতিয়া
কাছাকাছি আজো থাকে তোর সে প্রেমের গান
রাত জাগিয়া।।
তুইযে আমার প্রেমের চিরসাথী
তোরে পরাবো বলে মালা গাঁথিরে
মনে মনে আজো ডাকি তোর সে মধুর
সে নাম ধরিয়া
দিবানিশী আজো খুঁজি তোর সে মিলন ক্ষণ
প্রাণ জুড়িয়া।।
তুই যে আমার পোড়া মনের বাঁশি
তোরে এখনও তাই ভালবাসিরে
Discussion
Public comments for O Poraner Pakhire Dili Tui Phakire are available on the discussion page.
View discussion