Back to Library
Socially Conscious

ও সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে O Sokhina Gessos Kina Bhuilla Amare

Fakir Alamgir

O Sokhina Gessos Kina Bhuilla Amare lyrics by Fakir Alamgir (1982). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Album
O Sokhina
Release

1982

গীতিকার
ফকির আলমগীর
কণ্ঠশিল্পী
ফকির আলমগীর
Lyrics

ও সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে
আমি অহন রিসকা চালাই ঢাহা শহরে ।

এবার বানে সোনাফলা মাঠ হইল ছারখার
দেশ-গেরামে শেষে নামে আকাল হাহাকার,
আমরা মরি কি আসে যায়
মহাজনে পাওনা টাকায়
বেবাক ফসল তুইলা দিলাম আমরা তাগেোর খামারে ।

ও সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে…

জলার পাশে কলাগাছের ছায়া সারি সারি
তার তলাদি চইলা আইলাম আমি অনাহারি,
হাজার ঠেকায় গরীব ঢাকায় তাকায় রাঙ্গা চোখে
মিডা কথা কয়নাতো কেউ আমরা ছোডলোকে।

লক্ষ মশার উৎপাতে
রাত কাটেনা ফুটপাতে
লয় মনে আজ বদলা লমু উইড়া যামু তোর ধারে ।

ও সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে…

ও সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে
আমি অহন রিসকা চালাই ঢাহা শহরে ।

Read in Banglish
O Sokhina gessos kina bhuilla amare Ami ohon riska chalai Dhaka shohore . Ebar bane sonafola math hoilo charkhar Desh-gerame sheshe name akal hahakar, Amra mori ki ashe jay Mohajone paona takay Bebak fosol tuila dilam amra tagor khamare . O Sokhina gessos kina bhuilla amare..... Jolar pashe kolagacher chaya sari sari Tar toladi choila ailam ami onahari, Hajar thekay gorib Dhaka takay ranga chokhe Miḍa kotha koynato keu amra chodloke. Lokkho moshar utpate Rat katena phutpate Loy mone aj bodla lumu uira jamu tor dhare . O Sokhina gessos kina bhuilla amare........ O Sokhina gessos kina bhuilla amare Ami ohon riska chalai Dhaka shohore .

Related songs

More songs you may enjoy.

Protest

O Noojowan Bhai Ami Sobare Janai

ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই

Shah Abdul Karim

"ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই তোমরা কী সুখে রইয়াছ ঘরে বসে রে দেশের জন্য প্রাণ ভাই রে করে দাও কোরবান শান্তির বাতাস নি দেশে আসে রে"

Satirical

Eki Durasha Eki Durasha

একি দুরাশা

Gurudas Pal

"একি দুরাশা,… একি দুরাশা! আমার, মন ভরা ভাবে ভরা অভাব যে ভাষা একি দুরাশা"

Rebellious

Hater Kache Shoshok Ache

হাতের কাছে শোষক আছে

Baul Abdur Rahman

"হাতের কাছে শোষক আছে এদের করতে হবে দমন শোষিতের দল হাওরে সবল সইবে কত আর জ্বালাতন।।"

Socially Conscious

Sabai Manush Bangladeshe Swadhinata Chay

সবাই মানুষ বাংলাদেশে স্বাধীনতা চায়

Naeem

"সবাই মানুষ বাংলাদেশে স্বাধীনতা চায় শ্রমিক, দারিদ্র্য, ভিখারির ব্যাঘাতে দিন যায়।। কেটে খায় মানুষ রাস্তাঘাটে কৃষকেরা ধান কাটে"

Rebellious

Shesh Hoye Geche Shoshoker Din

শেষ হয়ে গেছে শোষকের দিন

Abul Kashem Sandwip

"শেষ হয়ে গেছে শোষকের দিন বিদ্রোহ শুরু হোক অধিকার নিতে চলে এস যত নিচের তলার লোক"

Protesting

Shoshok Tumi Hou Hushiyar

শোষক তুমি হও হুঁশিয়ার

Shah Abdul Karim

"শোষক তুমি হও হুঁশিয়ার চল এবার সাবধানে তুমি যে রক্তশোষক বিশ্বাসঘাতক তোমারে অনেকে চিনে ॥ প্রাণে আর ধৈর্য মানে না দেখে তোর নীতি বিধান মুসলিম লীগ নাম ধরিয়া গড়েছিলে পাকিস্তান"

Discussion

Public comments for O Sokhina Gessos Kina Bhuilla Amare are available on the discussion page.

View discussion