ওহে কৃষ্ণ গুণমণি মোর প্রতি দয়া ধর জানি অভাগিনী।
অভাগিনী জানি বন্ধু ফিরাও নয়নী
দেখাও স্বরূপ তোমার ভুবনমোহিনী
তুমি ত গুণের ঠাকুর আমি অভাগিনী–
দয়া ধরা দয়ার নাথ জানিয়া তাপিনী
তাপিনী জানিয়া বন্ধু কর রে সিঞ্চনী
সিঞ্চাগুণে শীতল অউক তাপিত পরাণি।
ভাবিয়া রাধারমণ বলে কুলের কামিনী
তোমার পিরিতে মজি অইলাম কলঙ্কিনী।
Discussion
Public comments for Ohe Krishna Gunamoni are available on the discussion page.
View discussion