দেয়ালের কোণ ঘেঁষে
শয্যা ছিলো বাঁচার
হয়তো ক্লান্তিহীন ঘুমিয়েছি
তোমার স্বপ্নে অনেক জীবন
নিজের ছায়ার পাশে দাঁড়িয়ে
ভুলেছি সব অভিমান
অন্তিম এ পথ ধরে কোথায় চলেছি
ভুলে গেছি কবে শেষ দেখা
আবার পাবো না জেনেও
বহুদিন অপেক্ষায় থাকা
নিজের ছায়ার পাশে দাঁড়িয়ে
ভুলেছি সব অভিমান
Discussion
Public comments for Onek Jibon are available on the discussion page.
View discussion