ওরে কঠিন পাষাণ মন ডাকার মত ডাকলেও পরে
পাইবে তার দরশন।
কাম কামিনী মায়ারসে রইলে তুমি হইয়া মগন
আসছ ভাবে যাইতে হবে মরণকে করা স্মরণ।
কামের বশে রঙ্গে রসে দিন কাটে অলসের বসে
রিপুর বশে অবশেষে হারাবে তোমার জীবন।
নিরঞ্জন নিরাকারে হৃদি মন্দির করা সাধন
সাধনায় সিদ্ধি হইলে পাইবে তার দরশন।
সাধন করা সহজ নয়। সাধন করা মরণ পণ
সাধনায় সিদ্ধি চাইলে সারা করো গুরুর চরণ।
কহে হীন রাধারমণ সাধন কর নিরঞ্জন
সাধনায় সিদ্ধি হলে সফল মানব জীবন।
Discussion
Public comments for Ore Kothin Pashan Mon are available on the discussion page.
View discussion