Back to Library
Philosophical

অতৃতীয় Otritio

Artcell

Otritio lyrics by Artcell (2004). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Lyrics

শ্রেষ্ঠ আমি নিজেকে নিয়ে পরিপূর্ন
মহাজগতে ছড়িয়ে আছে আজ আমার চিহ্ন
জন্ম থেকে অনুভবের অতৃপ্ততা
শেষ নিঃশ্বাসে দাঁড়িয়ে ভাবায় আমায়
যান্ত্রিক আভাস উপহাস করে আবার
অভিমানির খেয়ালি এ প্রতিফলন
জাগতিক নয় আমার এই সমীকরণ
ছায়াপথে ভেবেছিলাম আমি একা
তোমার আলোতে নিজেকে আবার দেখা
ভোরের রক্তিম আকাশে সময়হীন ঘোরে
সুদুরে মিলিয়ে যেতে দেখি তোমাকে

অসীম আকাশের বিশালতা যেন নীরব ব্যর্থতা
চাপা পড়া সময়ের ইতিহাসে
সভ্যতা আমার সূর্য নিভে গেলে
তোমার উৎসবে আলোতে আঁধার পেরিয়ে পাব কি
পাব কি তোমার দেখা পাব কি তোমার ছায়া
পাব কি আমি নিজেকে
আজ এই সুর ভেসে যায় সুদূর যেখানে
এক হয় না বলা কথা
গ্রহান্তরের অজানা পথ অচেনা পথিক বানায়
তোমার চেনা পথে নিয়ে যায়

দেয়ালে স্মৃতিচিহ্ন আঁকি
অতীত জীবনের অজানা ঝুঁকি
মহাকালের যত প্রমাণ আমার অস্তিত্বে
হারিয়ে আজ অগোচরে
আমি কে আমি কে
তুমি কে তুমি কে
আমি তুমি তুমি আমি তুমি আমি আমি
মাত্রাহীন শূন্যতার অধিবাসী
অনুভবে অপরাধী
সময়হীন অশরীর মন্ডলে বিচরণকারী
অবাস্তব ভেবে সত্যকে
ভুলে ছিলাম চিরকাল
মানবতার অহংকার
ভেঙ্গে দিল এ সকাল

নিস্তব্ধতার এ চিৎকার, সজ্ঞানে ফেরায়
শত শব্দের ভিরে আমাকে, তোমাকেই চেনায়
তোমার ভেতর আমার ফিরে যাবার অভিযান
মহাকালে মিলিয়ে দিলাম অসীম ব্যবধান
আমি মেনে নিলাম তোমায়, তুমি স্বকীয়
সবকিছু মুছে তুমি, আর আমি অতৃতীয়

Read in Banglish
Shreshtho ami nijeke niye poripurno Mohajogote chhoriye achhe aaj amar chinnho Jonmo theke onubhober otriptota Shesh nisshashe dariye bhabay amay Jantrik abhash upohash kore abar Obhimanir kheyali e protifolon Jogotik noy amar ei shomikoron Chhayapothe bhebhechilam ami eka Tomar alote nijeke abar dekha Bhorer roktim akashe shomoyhin ghore Shudure miliye jete dekhi tomake Oshim akasher bishalota jeno nirob byorthota Chapa pora shomoyer itihashe Shobbhota amar shurjo nibhe gele Tomar utshobe alote adhar periye pabo ki Pabo ki tomar dekha pabo ki tomar chhaya Pabo ki ami nijeke Aaj ei shur bheshe jay shudur jekhane Ek hoy na bola kotha Grohantorer ojana poth ochena pothik banay Tomar chena pothe niye jay Deyale smritichinnho aki Otit jiboner ojana jhuki Mohakaler joto proman amar ostitte Hariye aaj ogochore Ami ke ami ke Tumi ke tumi ke Ami tumi tumi ami tumi ami ami Matrahin shunnotar odhibashi Onubhobbe oporadhi Shomoyhin oshorir mondole bichoronkari Obastob bhebhe sotyoke Bhule chilam chirokal Manobotar ohonkar Bhenge dilo e shokal Nistobdhotar e chitkar, soggyane pheray Shot shobder bhire amake, tomakei chenay Tomar bhetor amar phire jabar obhijan Mohakale miliye dilam oshim byobhodhan Ami mene nilam tomay, tumi shokokiyo Sobkichu muche tumi, ar ami otritio

Related songs

More songs you may enjoy.

Philosophical

Smritir Ayna

স্মৃতির আয়না

Artcell

"নিয়মিত জীবন ধারায় অবিরত স্বপ্ন দেখা অপূর্ণতায় যখন জীবনকে, পরিপূর্ণ করে রাখা স্বপ্ন আর বাস্তবতার খেলায়"

Melancholic

Obosh Anubhutir Deyal

অবশ অনুভূতির দেয়াল

Artcell

"তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায় তবু তোমার টুকরো ছায়ায় ডুবে আছে কত মিথ্যে আগুন অন্ধকারময় কত স্মৃতি কত সময়"

Melancholic

Rahur Gras

রাহুর গ্রাস

Artcell

"শূন্যতায় এঁকেছি গভীরতা দৃপ্ত নেশায় উন্মাদ স্বচ্ছতা জানিনা জীবনের, সেই সলতে কোথায়"

Melancholic

Tomake

তোমাকে

Artcell

"তোমাকে আলো ভেবে- চোখ চেয়ে থেকেছি আঁধারে নিরব থেকে- ডেকেছি আমার একা নির্জনে।"

Philosophical

Gontobbohin

গন্তব্যহীন

Artcell

"আবার দেখা দেয় আলো অন্ধকারের থাকে নিজস্ব শরীর আলোর স্বপ্নগুলো লেখা আছে হাজার বছরের গায়"

Melancholic

Dukkho Bilash

দুঃখবিলাস

Artcell

"তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা"

Discussion

Public comments for Otritio are available on the discussion page.

View discussion