Back to Library
Folk-Fusion

পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ Paharia Madhupur Metho Dhulipoth

Sayan Chowdhury Arnob

Read Paharia Madhupur Metho Dhulipoth in Bengali and Banglish transliteration, from Hok Kolorob.

Updated

Album
Hok Kolorob
Release

2006

ধরণ
আধুনিক
Lyrics

পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ
দিনশেষে বৈকালী মিষ্টি শপথ
মোহনিয়া বন্ধু রে , আমি বালিকা
তোর লাগি গান গাই , গাঁথি মালিকা৷

আজ সন্ধ্যার শেষে খালি বিছানায়
আমি শোবো পাশে মোর কেউ শোবে না
তুই ছাড়া এই দেহ কেউ ছোঁবে না
সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়
সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়
দিন শেষে ধু ধু মাথ , ধু ধু মেঠো পথ
সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ ৷

আয় মিতেনি আজ রাতে , চাঁদ কুড়ানো মাঝরাতে
আবছ আলোর কান্নাতে , মুখ রেখে তুই ঝর্নাধারে আয়
আয় জোয়ানের মনজ্বালা , নাচ দিয়ে তুই গাঁথ মালা
ঝুমুর গেলাস মদ ঢালা , দে ছুঁড়ে দে তিনপাহাড়ীর গায়৷

আহা মাদল , মাতাল মাদল
বাজ্ল তোরি জন্যে লো
খুশির হাওয়া , পাগলা হাওয়া
ডাক দিল রাজকণ্যে লো
আয় কাছে আয় , মন দে লো , মন দে লো৷
মন দেলো , মন দে লো , মন দে লো৷

ঠোঁট কেন তোর কাঁপছে মেয়ে , বুক কেন তোর দুলছে
চোখ দুখানি লালচে , শরীর সাপের মতন দুলছে
কাকে মারবি ছোবল লো , কোন ছেলে তোর কি করল
মাদল ভেবে আজকে তোকে কেউ কি বাজাল ?
ফুল দিয়ে নয় ফাগ ছড়িয়ে বিকেল সাজাল৷
কেমন দিবি সাজা রে , আর যাবি না পাহাড়ে ……….

Read in Banglish
Paharia Madhupur metho dhulipoth Dinsheshe boikali mishti shopoth Mohonia bondhu re, ami balika Tor lagi gaan gai, ganthi malika. Aj sondhyar sheshe khali bichhanay Ami shobo pashe mor keu shobe na Tui chhara ei deho keu chhobe na Surer sure hawa tar mishti bulay Santhal meye koti drishti bhulay Din sheshe dhu dhu math, dhu dhu metho poth Santhal meye koti chharalo shopoth. Ay miteni aj rate, chand kurano majhrate Aabchha alor kannate, mukh rekhe tui jhornadharay ay Ay joyaner monjwala, nach diye tui ganth mala Jhumur gelas mod dhala, de chhure de tinpahari-r gay. Aha madol, matal madol Bajlo tori jonnye lo Khushir hawa, pagla hawa Dak dilo rajkonnye lo Ay kachhe ay, mon de lo, mon de lo. Mon delo, mon de lo, mon de lo. Thont keno tor kampchhe meye, buk keno tor dulchhe Chokh dukhani lalche, shorir saper moton dulchhe Kake marbi chhobol lo, kon chhele tor ki korlo Madol bhebe ajke toke keu ki bajalo? Phool diye noy phag chhoriye bikel sajalo. Kemon dibi saja re, ar jabi na pahare ……….

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Chilte Rode Pakhna Dobay

চিলতে রোদে পাখনা ডোবায়

Shayan Chowdhury Arnob

"চিলতে রোদে পাখনা ডোবায় মুচকী হাসে শহরতলী রোজ সকালে পড়ছে মনে এই কথাটা কেমনে বলি?"

Contemplative

Prokrito Jol

প্রকৃত জল

Arnob

"প্রকৃত জল খুঁজে ব্যাড়াই জলজ বৃক্ষের মতো শয়নকক্ষে জড়িয়ে থাকা ওতপ্রোত"

Poetic

Shobdo

শব্দ

Arnob

"শব্দ তোরা বেড়াতে যাসনা কেন শব্দ তোদের গভীর দুঃখ দান শব্দ তোদের ছবির নীরবতা শব্দ তোদের ঘুঙ্গুর বাজানো গান"

Existential

Shomoy Kate

সময় কাটে

Arnob

"সময় কাটে বড় স্তব্ধ আক্রোশে ঘুমেরই নির্ঘুম এ ক্ষণ শালিক বাসা খোঁজে হারানো নীল দেশে না জেনে ফেরারী এ মন"

Romantic

Tor Jonno

তোর জন্য

Arnob

"তোর জন্য আকাশ থেকে পেঁজা এক টুকরো মেঘ এনেছি ভেজা বৃষ্টি করে এক্ষুনি দে তুই বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই"

Romantic

Tui Ki Janis Na

তুই কি জানিসনা

Shayan Chowdhury Arnob

"তুই কি জানিসনা তোর জন্য কান্না ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে জোটে"

Discussion

Public comments for Paharia Madhupur Metho Dhulipoth are available on the discussion page.

View discussion