পাঁজরের ভাঙ্গা হাওয়া Pajorer Vanga Hawa

Tahsan

আদিম অকৃত্রিম বর্ণমালা সে জানে
ক্ষণিকের পরিচয়ে ছন্দপতন এ প্রাণে
পাঁজরের সেই হাড় হঠাৎ ব্যথায় কাতর
সে যে ছুটে যায় ঐ হৃদয়ের বাম প্রকোষ্ঠে।

ভারসাম্যহীন রুগ্ন কাতর আমি আজ
ভীত সন্ত্রস্ত ওই আদিমানবী দেখে।

স্বর্গ যদি হয় অচেনা অপ্সরীদের আসর
চাইনা আমি স্বর্গ, আমি তোমার স্পর্শ চাই
মিথ্যে অভিনয়, ঠুনকো বাধা বিদ্রুপ ওদের
পারবে না কিছু থামাতে, রাশিতে লেখা এ প্রেম
তুমি জানো আমি তোমার, তুমি জানো আমি তোমার
তুমি আমার সেই পাঁজরের ভাঙ্গা হাওয়া।

অপ্সরী আমি দেখিনি গল্প শুনেছি অনেক
বর্ণনা সে যে ফিকে তোমার আদিম ইশারায়
আদিমানবী কি ছলনা, নাকি প্রকোষ্ঠ বন্ধনী?
আমি জেনেছি করে হেঁয়ালি, আমি দীপ্র সে আমারই।

বাংলিশ/Banglish

Adim okrittim bornomala se jane Khoniker porichoye chondopotton e prane Pajorer sei har hothat bethay kator Se je chute jay oi hridoyer bam prokoshte. Bharshammohin rugno kator ami aj Bhito sontrostto oi adimanobi dekhe. Sworgo jodi hoy ochena opsorider ashor Chaina ami sworgo, ami tomar sporsho chai Mitthe obhinoy, thunko badha bidrup oder Parbe na kichu thamate, rashite lekha e prem Tumi jano ami tomar, tumi jano ami tomar Tumi amar sei pajorer vanga hawa. Opsori ami dekhini golpo sunechi onek Bornona se je phike tomar adim isharay Adimanobi ki cholona, naki prokoshto bondhoni? Ami jenechi kore heyali, ami dipro se amari.

Discussion

Public comments for Pajorer Vanga Hawa are available on the discussion page.

View discussion