Back to Library
Patriotic

পথ ছেড়ে দাও প্রিয়া সময় নাহি যে আর Path Chhede Dao Priya Somoy Nahi Je Aar

Satya Chowdhury

Path Chhede Dao Priya Somoy Nahi Je Aar lyrics by Satya Chowdhury (1942). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Release

1942

গীতিকার
প্রণব রায়
কণ্ঠশিল্পী
সত্য চৌধুরী
Lyrics

পথ ছেড়ে দাও প্রিয়া সময় নাহি যে আর,
জীবনে আমার পরম লগ্ন এলো জয়যাত্রার ||
ওই শোনো আজ দাঁড়ায়ে দুয়ারে
বন্দিনী দেশ ডাকে বারে বারে—–
যাবার বেলায় মোর হাতে দাও মালা নয়, তরবার ||

যদি ফিরে নাহি আসি অশ্রু ফেলো না,
তুমি যে বীরের প্রিয়া—–
তব সীমন্তে কুমকুম দিও গো মোর বুকের শোনিত দিয়া |
আমার রয়েছে অগ্নির বাসর,
স্বপ্ন দেখার নাহি অবসর——
মালা দিয়ে তারে কেন বাঁধো যার দু’হাতে শিকলহার ||

Read in Banglish
Path chhede dao priya somoy nahi je aar, Jibone amar porom logno elo joyjattrar || Oi shono aaj daraye duare Bondini desh dake bare bare—– Jabar belay mor hate dao mala noy, torobar || Jodi phire nahi asi oshru phelo na, Tumi je birer priya—– Tobo simonte kumkum dio go mor buker shonito diya | Amar royeche ognir bashor, Swoppno dekhar nahi oboshor—— Mala diye tare keno bandho jar du’hate shikolhaar ||

Related songs

More songs you may enjoy.

Valiant

Ami Ek Banglar Mukti Shena

আমি এক বাংলার মুক্তি সেনা

Swadhin Bangla Betar Kendra

"আমি এক বাংলার মুক্তি সেনা মৃত্যুর পথ চলিতে কভু করি না ভয় করি না। মৃত্যুর পায়ে দলে চলি হাসিতে।"

Inspirational

Ban Esheche Mora Gange Khulte Habe Nao

বান এসেছে মরা গাঙ্গে খুলতে হবে নাও

Mukunda Das

"বান এসেছে মরা গাঙ্গে খুলতে হবে নাও তোমরা এখনও ঘুমাও কত যুগ গেছে কেটে দেখেছ কত স্বপন এবার বদর বলে ধরো বৈঠা জীবন-মরণ পণ।"

Patriotic

Raktatilak Lalate Surjo

রক্ততীলক ললাটে সূর্য

Sadhan Sarkar

"রক্ততীলক ললাটে সূর্য, রাজপথ রোশনাই শোনিত অর্য্যে প্রাণের পুষ্প অবিনশ্বরতায়।।"

Defiant

Bangla Chharo

বাংলা ছাড়ো

Sikandar Abu Zafar

"রক্তচোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাপি আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি"

Patriotic

Ek Nodi Rokto Periye

এক নদী রক্ত পেরিয়ে

Shahnaz Rahmatullah

"এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না"

Inspirational

Hao Dharomete Dhir

হও ধরমেতে ধীর

Atul Prasad Sen

"হও ধরমেতে ধীর হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। ভুলি ভেদাভেদ জ্ঞান হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান হবে জয়।"

Discussion

Public comments for Path Chhede Dao Priya Somoy Nahi Je Aar are available on the discussion page.

View discussion