ফুটিয়াছে রূপরসের কলি প্রেমাসিন্ধু মাঝে Phutiyache Ruproser Koli Premasindhu Majhe

ফুটিয়াছে রূপরসের কলি প্রেমাসিন্ধু মাঝে
মন চল চৈতন্যের দেশে।

ফুলের গন্ধে ভাসাইল অবনী এসে।

অদ্বৈত পারের খেয়ানী পার করি নেয় কাঙালি জানি
ধনীমানীর না আশে পাশে।
ভক্তিসূৰ্য সুপ্ৰকাশি তিমিরান্ধ বিনাশি
যে দেশের বসতি যারা হিংসা নিন্দা বৈষ্ণব ছাড়া
জিতে মরা প্ৰেমানন্দে ভাসে।

সে দেশের রাজা শ্যাম আনন্দ চিন্ময় রাস
গুরুবাক্য করি বিশ্বাস সাধুসঙ্গে কর বাস
দিন গেল মন রিপুর বশে
শ্ৰীরাধারমণে ভনে কি উপায় শেষে।

বাংলিশ/Banglish

Phutiyache ruproser koli premasindhu majhe Mon cholo choitonyer deshe. Phuler gondhe bhashailo oboni eshe. Oddoito parer kheyani par kori ney kangali jani Dhonimanir na ashe pashe. Bhoktisurjo suprokashi timirandho binashi Je desher boshoti jara hingsha ninda boishnob chara Jite mora premanonde bhashe. She desher raja Shyam anondo chinmoy rash Gurubakkyo kori bishwash sadhusonge koro bash Din gelo mon ripur boshe Sree Radharamaney bhone ki upay sheshe.

Discussion

Public comments for Phutiyache Ruproser Koli Premasindhu Majhe are available on the discussion page.

View discussion