প্রার্থনাদ Prarthonad

Black

আমার এ জীবনটাকে আমি
বুঝতে পেরেও বুঝে উঠিনি
আমি কি তোমার তুলির আঁচড়, শুধু
তোমার রঙের খোরাক শুধু?
আর লাল রঙের তুলিতে রাঙিও না
আমার জীবন
আমার আঁকা স্বপ্নগুলো ছিড়ে ফেলে
দুঃস্বপ্ন আর এঁকো না।

চাইনা ঘৃণা করতে তোমাকে
চাই শুধু তোমাকে প্রার্থনায় আমি।

পুরোনো চাদর পশ্চিমে
বিছিয়ে আমি একা বসে
তোমার তরে আমার প্রার্থনা
তোমার তরে আমার আর্তনাদ।

বাংলিশ/Banglish

Amar e jibontake ami Bujhte pereo bujhe uthini Ami ki tomar tulir achor, shudhu Tomar ronger khorak shudhu? Ar lal ronger tulite rangio na Amar jibon Amar aka shopnogulo chire fele Dusshopno ar eko na. Chaina ghrina korte tomake Chai shudhu tomake prarthonay ami. Purono chador poshchime Bichiye ami eka boshe Tomar tore amar prarthona Tomar tore amar artonad.

Discussion

Public comments for Prarthonad are available on the discussion page.

View discussion