Back to Library
Melancholic

প্রিয়তমা Priyotoma

Shironamhin

Priyotoma lyrics by Shironamhin (2022). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Album

Single

Release

2022

কণ্ঠশিল্পী
শেখ ইশতিয়াক
ধরণ
আধুনিক
Lyrics

প্রিয়তমা, চোখে চোখ রেখে
কথা হোক নিরবে
কিছু কথা এভাবেই নির্বাক
একান্তে নিবিড়ে
ঝাঁঝালো বাতাসে বেদনায় নীল ঠোঁট,
অজস্র বেলীফুল হাতে অভিমান,
ম্রিয়মাণ বিকেলে
পৃথিবীর মিথ্যে স্বপ্নের আড়ালে
অযথাই কি নিভে যায় আলো
দিনের শেষে?

সেই বিকেলে, বৃষ্টির জলে
অভিমান মাখা খেয়ালে,
তুমিও কি ভেঙেছিলে?
আকাশে, নিরব নি:শ্বাসে
নীলকন্ঠ মেঘ হয়ে আসে
তোমার দীর্ঘশ্বাস।।

আকাশ জুড়ে তারাজ্বলা মিছিলে
তোমার খেয়াল,
তোমার হৃদয় জুড়ে শুকনো রঙের
দেয়াল,
নিরবে…
হাজার রাতের বিষাদের শহরে
তুমিও ছিলে
তোমার পৃথিবীতে,
বিষন্ন নিভৃতে, আড়ালে
সেই না বলা কথার মাঝেই
তোমার ঠিকানা অজানা
ঠিকানা খুঁজে ফিরি চোখে চোখে
তারাদের মিছিলে।

এই চোখে চোখ রেখে
প্রিয়তমা নিরবে
আরও কিছু কথা হোক নির্বাক
একান্তে নিবিড়ে
ঝাঁঝালো বাতাসে বেদনায় নীল ঠোঁট,
অজস্র মেঘ হয়ে যাক অভিমান,
ম্রিয়মাণ বিকেলে
আকাশের নীল নীল স্বপ্নের আড়ালে
অযথাই কি নিভে যায় আলো
শেষ বিকেলে

Read in Banglish
Priyotoma, chokhe chokh rekhe Kotha hok nirobe Kichu kotha ebhabei nirbak Ekante nibire Jhajhalo batase bedonay neel thont, Ojosro belyful hate obhiman, Mriyoman bichele Prithibir mithye shopner arale Oyothai ki nibhe jay alo Diner sheshe? Shei bichele, brishtir jole Obhiman makha kheyale, Tumio ki bhenjechile? Akashe, nirob nishwashe Neelkontho megh hoye ashe Tomar dirghoshwash.. Akash jure tarajwala michile Tomar kheyal, Tomar hridoy jure shukno ronger Deyal, Nirobe… Hajar rater bishader shohore Tumio chile Tomar prithibite, Bishonno nibrite, arale Shei na bola kothar majhei Tomar thikana ojana Thikana khunje phiri chokhe chokhe Tarader michile. Ei chokhe chokh rekhe Priyotoma nirobe Aro kichu kotha hok nirbak Ekante nibire Jhajhalo batase bedonay neel thont, Ojosro megh hoye jak obhiman, Mriyoman bichele Akasher neel neel shopner arale Oyothai ki nibhe jay alo Shesh bichele

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Cafeteria

ক্যাফেটেরিয়া

Shironamhin

"পড়ন্ত বিকেল, ক্যাফেটেরিয়া উঁকি দিয়ে দেখি পড়ন্ত বিকেল, ক্যাফেটেরিয়া উঁকি দিয়ে দেখি"

Melancholic

Ruposhi Nogor

রূপসী নগর

Shironamhin

"আবার হবে দেখা, তোমাদের এই অচিন নগরে সহসা ধূসর ধুলোর ভীড়ে অচেনা রূপসী নগরে……"

Melancholic

Valobasha Megh

ভালবাসা মেঘ

Shironamhin

"মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে, বৃষ্টির নাম জল হয়ে যায় জল উড়ে উড়ে আকাশের গায়ে ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায়"

Patriotic

Bangladesh

বাংলাদেশ

Shironamhin

"যখন কিশোরীর হাতে সূতোয় বোনা সবুজ গ্রাম, যখন রং তুলিতে আঁকা বাংলার মুখ অবিরাম, যখন গান এখানেই শুধু শরতের রং এ হয় শেষ, সেই শুভ্র কাঁশফুল ঘিরে দেখে যাই সবুজের দেশ"

Reflective

Bohemian

বোহেমিয়ান

Shironamhin

"হেঁটে হেঁটে ঘুরছি পথে, ভাবছি নিজেকে বোহেমিয়ান জিন্স জুতোর ফাঁদে পরে থেকে, ঝুলে আছি অর্থহীন শ্লোগান"

Atmospheric

Bristikabbyo

বৃষ্টিকাব্য

Shironamhin

"কোথায় যেন বৃষ্টির রিমঝিম শোনা যায় বইছে বাতাস, কাশফুল ছুঁয়ে শন্শন্ বৃষ্টির উচ্ছ্বাস ছুঁয়ে যায় নাগরিক উপকূল রিমঝিম রিমঝিম নাচলো আমার মন।"

Discussion

Public comments for Priyotoma are available on the discussion page.

View discussion