Back to Library
Melancholic

প্রতিধ্বনি Protiddhoni

Shayan Chowdhury Arnob

Read Protiddhoni in Bengali and Banglish transliteration, from Rod Boleche Hobe.

Updated

Release

2010

গীতিকার
রাজীব আশরাফ
কণ্ঠশিল্পী
অর্ণব
ধরণ
আধুনিক
Lyrics

চতুর্দিকে প্রতিধ্বনি এসব কথা
কে জানাবে বোবা হবার সব বারতা
ঘাস ফড়িং’র জমিয়ে রাখা অভিমানে
বন্য কোন নাম না জানা পাখির গানে

স্বচ্ছ জলের পাহাড়ী আর নদীর কূলে
রুপকথা কি ডুব সাতারে মনের ভুলে
ঘাস ফড়িং ও পাখির বুকে স্বপ্ন যত
প্রচীন কিছুর সংগ্রহের গান হয় নিহত

সঙ্গী বিহীন সব হারানোর দুঃখ জেনে
রুপকথা তার সময়মত নিয়ম মেনে,
সেই গল্প শুনবি মেয়ে চাঁদের কাছে
অল্প সুখের কল্পনা আর কাদের আছে

আমার কিছু জোছনা রঙের পদ্ম যদি
মেয়ে তোকে ভাসিয়ে নেবে দূর অবদি
কণ্ঠ শুনে তোর সে ডাকে ঘুমে যে সব
রুপকথা কি প্রতিশোধে থাকে নিরব

মেঘ ছুঁয়েছিস বৃষ্টি হয়ে জানালা বেয়ে
শীতল মাটির কান্না মাখা শব্দ পেয়ে
জন্ম নেবে তোর ভাষাতে গল্প যারা
খুঁজবে মেয়ে যখন তখন তোর ইশারা

Read in Banglish
Choturdike protiddhoni eshob kotha Ke janabe boba hobar shob barota Ghash phoring'er jomiye rakha obhimane Bonno kono nam na jana pakhir gane Shoccho joler pahari ar nodir kule Rupkotha ki dub shatare moner bhule Ghash phoring o pakhir buke shopno joto Prochin kichur shongroher gan hoy nihoto Shonggi bihin shob haranor dukkho jene Rupkotha tar shomoymoto niyom mene, Shei golpo shunbi meye chander kache Olpo shukher kolpona ar kader ache Amar kichu jochona ronger poddo jodi Meye toke bhashiye nebe dur obodi Kontho shune tor she dake ghume je shob Rupkotha ki protishodhe thake nirob Megh chuyechish brishti hoye janala beye Shitol matir kanna makha shobdo peye Jonmo nebe tor bhashate golpo jara Khujbe meye jokhon tokhon tor ishara
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Reflective

Ke Ami

কে আমি

Arnob

"ঘর পালানো বাতাস এসে এলোমেলো জড়িয়ে দেহ ঘুম ভাঙ্গালো না দেখা সেই পথের শেষে ছড়িয়ে রাখে ঘাসের দেহে দিনের আলো"

Contemplative

Matha Nichu

মাথা নিচু

Arnob

"সবাই বলে এখুনি সময় আমি বলি না কিছু যুদ্ধে চলে যে যায় দাপটে করে আছি মাথা নিচু"

Serene

Megh Phete Gechhe

মেঘ ফেটে গেছে

Arnob

"মেঘ ফেটে গেছে মেঘের মৃদু ফাটল দিয়ে এক ফালি রোদ্দুর ছড়িয়ে পড়েছে জারুলের মাথায়"

Melancholic

Mon Kharap

মন খারাপ

Arnob

"মন খারাপের একটা সকাল শুন্য আকাশ সফেদ নীলে ক্লান্ত কোন চিলের প্রতি তুমি কি আজ দিয়েছিলে"

Romantic

Rod Boleche Hobe

রোদ বলেছে হবে

Arnob

"আগেই তোকে জানিয়ে দিতাম রোদ বলেছে হবে জেনে নেওয়ার এই বাতাসের জন্ম কোথায় কবে"

Melancholic

Ami Jodi

আমি যদি

Arnob

"আমি যদি ডুইবা মরি ভবসাগরে আসবি কি তুই আমার সাথে"

Discussion

Public comments for Protiddhoni are available on the discussion page.

View discussion