পুব-সাগরের পার হতে কোন্‌ এল পরবাসী Pub-Sagorer Par Hote Kon Elo Porobasi

পুব-সাগরের পার হতে কোন্‌ এল পরবাসী—
শূন্যে বাজায় ঘন ঘন হাওয়ায় হাওয়ায় সন সন
সাপ খেলাবার বাঁশি॥

সহসা তাই কোথা হতে কুলু কুলু কলস্রোতে
দিকে দিকে জলের ধারা ছুটেছে উল্লাসী॥

আজ দিগন্তে ঘন ঘন গভীর গুরু গুরু ডমরুর হয়েছে ওই শুরু।
তাই শুনে আজ গগনতলে পলে পলে দলে দলে
অগ্নিবরন নাগ নাগিনী ছুটেছে উদাসী॥

বাংলিশ/Banglish

Pub-sagorer par hote kon elo porobasi-- Shunye bajay ghono ghono haway haway son son Sap khelabar banshi. Sohosa tai kotha hote kulu kulu kolosrote Dike dike joler dhara chhuteche ullasi. Aj digonte ghono ghono gobhir guru guru domrur hoyeche oi shuru. Tai sune aj gogontole pole pole dole dole Ogniboron nag nagini chhuteche udasi.

Discussion

Public comments for Pub-Sagorer Par Hote Kon Elo Porobasi are available on the discussion page.

View discussion