রাত কত রাত জানিনা,
ভীরু পায়ে তুমি এলে ভুবনে আমার।।
মায়াময় রাত জোছনার আলো ছড়ানো,
তোমার সুখের মাধুরী এ চোখে জড়ানো।।
পলক পড়েনা তাই,
ভালোবাসা তুমি যে আমার।।
রাত কত রাত জানিনা,
ভীরু পায়ে তুমি এলে ভুবনে আমার।।
ঘুমে জাগরণে বারেবারে তুমি এসে,
হিয়ারও বাধনে বেঁধেছ যে হেসে হেসে।।
মরেছি তোমার প্রেমে,
ভালোবাসা তুমি যে আমার।।
Discussion
Public comments for Raat Koto Raat Janina are available on the discussion page.
View discussion