সেই যে গেলি অন্তর খানি দিয়া কবর
আর এক যুগেও নিলিনা খবর
এক নিমিষে ভাঙিয়া দিয়া সুখের বাসর
আর এক যুগেও নিলিনা খবর
আমার এই মনের বাগানে কত ফুল ফুটিলো
একবারও ছিঁড়িলি না রে
ভুলিয়া গেলি রে বন্ধু যৌবনেরই মধু
আমায় একা ফেলে থুইয়া রে
আর এক যুগেও নিলিনা খবর
নিঠুর পাষাণ বন্ধুরে তুই হইলি রে বেঈমান
আমায় কান্দাইয়া ছাড়িলিরে প্রাণ
তোরই লাগি জিন্দা থাকতে হইলাম আমি শ্মশান
আর এক যুগেও নিলিনা খবর
Discussion
Public comments for Sei Je Geli Ontor Khani Diya Kobor are available on the discussion page.
View discussion