Back to Library
Melancholic

সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে Sei Rail Liner Dhare Metho Pothtar Pare Dariye

Sabina Yasmin

Sei Rail Liner Dhare Metho Pothtar Pare Dariye lyrics by Sabina Yasmin (1985). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 25, 2026

Lyrics

সেই রেল লাইনের ধারে
মেঠো পথটার পারে দাঁড়িয়ে,
এক মধ্যবয়সী নারী
এখনও রয়েছে হাত বাড়িয়ে ।।

খোকা ফিরবে, ঘরে ফিরবে,
কবে ফিরবে নাকি ফিরবে না ।

দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে,
সেতো অশ্রু মোছে না আর
গোপনে আঁচলে মুখ লুকিয়ে ।

শুধু শূন্যে চেয়ে থাকে
যেন আকাশের সীমা ছাড়িয়ে ।।

খোকা আসবে, ঘরে আসবে,
কবে আসবে নাকি আসবে না ।

দস্যি ছেলে সেই যুদ্ধে গেলো ফিরলো না আর,
আজও শূন্য হৃদয়ে তার
গুমরে গুমরে যায় হাহাকার ।

সেতো ভাবছে খোকা ফিরবে
লাখো মরণের বাঁধা মাড়িয়ে ।।

খোকা আসবে, ঘরে আসবে,
কবে আসবে নাকি আসবে না।

Read in Banglish
Sei rail liner dhare Metho pothtar pare dariye, Ek modhyoboyosi nari Ekhono royeche hat bariye. Khoka firbe, ghore firbe, Kobe firbe naki firbe na. Dristi theke tar bristi geche kobe shukiye, Seto oshru moche na ar Gopone achole mukh lukiye. Shudhu shunnye cheye thake Jeno akasher sima chariye. Khoka ashbe, ghore ashbe, Kobe ashbe naki ashbe na. Dossi chele sei juddhe gelo firlo na ar, Aajo shunnyo hridoye tar Gumre gumre jay hahakar. Seto bhabche khoka firbe Lakho moroner bandha mariye. Khoka ashbe, ghore ashbe, Kobe ashbe naki ashbe na.

Related songs

More songs you may enjoy.

Patriotic

Ayre Amar Damal Chele

আয়রে আমার দামাল ছেলে

Sabina Yasmin

"আয়রে আমার দামাল ছেলে দুষ্ট লক্ষ্মীছাড়া আর কত পথ থাকবো চেয়ে অশ্রু বাঁধন হারা।।"

Patriotic

Jonmo Amar Dhonno Holo Mago

জন্ম আমার ধন্য হলো মাগো

Sabina Yasmin

"জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।"

Patriotic

Sobkota Janala Khule Dao Na

সবকটা জানালা খুলে দাও না

Sabina Yasmin

"সবকটা জানালা খুলে দাওনা আমি গাইব গাইব বিজয়েরই গান ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।।"

Patriotic

Sundor Suborno

সুন্দর সুবর্ণ

Sabina Yasmin

"সুন্দর, সুবর্ণ, তারুণ্য, লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য আমার দু’চোখ ভরা স্বপ্ন ও দেশ, তোমারই জন্য।।"

Patriotic

Jodi Rat Pohale Shona Jeto

যদি রাত পোহালে শোনা যেত

Sabina Yasmin

"যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই।"

Patriotic

O Amar At Koti Phul Dekho Go Mali

ও আমার আট কোটি ফুল দেখো গো মালী

Sabina Yasmin

"ও আমার আট কোটি ফুল দেখো গো মালী শক্ত হাতে বাইন্দো মালী লোহারও জালি ।। ওরে এক ফাগুনে ফোঁটে নাই এই ফুল কত চোখের জল শুকাইছে ফোটাইতে এ ফুল।"

Discussion

Public comments for Sei Rail Liner Dhare Metho Pothtar Pare Dariye are available on the discussion page.

View discussion