কত শান্ত কোলাহল
বেদনার ছল ফেলে আগুনে নামে।
কিছু সিগনাল বাতি
দেখে রাতারাতি কে থামে?
এই পথ আঁকাবাঁকা
কখনো বা একা, শহরের
খুব রাতের আধারে,
আলো জ্বালাতে কে পারে নিয়নের?
আমার শরীর বেয়ে,
সব সয়ে যায়।
কোথায় শান্তি পাবো,
বলো কোথায়?
রাত দুপুরে
আকাশজুড়ে, কাঁদে চাঁদ
নিজের ভেতরে
যন্ত্রনা বাড়ে কমে রাত।
তোমার চোখে তাকাই,
বোকা বনে যাই, দেখি গোলকধাঁধা।
আদর গায়ে মেখে,
হই সব প্রিয় রেখে লাপাত্তা।
আমার শরীর বেয়ে,
সব সয়ে যায়।
কোথায় শান্তি পাবো,
বলো কোথায়?
Discussion
Public comments for Shanto Kolahol are available on the discussion page.
View discussion